যেমন আমি ভালো আছি

পন্ডিত মাহী's picture
পন্ডিত মাহী বৃহ, ২০২৬-০৪-১৬ ০৮:৩৭

একদিন তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম
না হয় চিঠির মত বড় চিরকুট।
লিখতে লিখতে কত ভুল হতো,
পৃষ্ঠার এপিঠ ওপিঠ লেখার পর
পূনশ্চ: দিয়ে নতুন আরো এক পাতা,
তারপর বামের মার্জিন, ডানের ফাঁকা অংশটুকু -
তারপরও মনে হতো কি যেন বলা হলো না!

কতদিন খামে আটকানো চিঠি খুলে
আবার লিখতে বসেছি -
কুড়ানো শিউলি দিতাম ভাঁজে ভাঁজে
কখনো গন্ধরাজ
ভালোবাসি লেখা দু'টাকার ভিউ কার্ড
আমার প্রিয় ফুলের নাম
রঙের নাম লিখে দিতাম।
যেদিন আমার হবে সেদিন হয়তো
হঠাৎ কোন কোন দিন মনে করে
আমাকে চমকে দেবে, এইটুকুই আশায় -

খামের উপর তোমার নাম
কখনো ভুল হতো না
সবচেয়ে সুন্দর করে সাজিয়ে লিখেছি।
তোমার নাম কি সুন্দর লাগতো শুনতে!
কবিতা বা গল্পের যে যত বই লিখতো
সব খুঁজে বের করতাম -
দাগ দিয়ে রাখতাম, পৃষ্ঠা নম্বর সহ।
যেদিন তুমি আমার হতে সেদিন তোমারে
সেই সব পড়ে শোনাতাম, তুমি হয়তো
চমকে যেতে বুকে মাথা রেখে।

এমন আরো অনেক কিছু লিখতে গিয়েও
আর চিঠি লেখা হয়নি।

ঝর্না's picture
দারুন

ঝর্না 4 সপ্তাহ 1 দিন আগে

দারুন

nishi's picture
আন্তরিক, অন্তরঙ্গ

nishi 4 সপ্তাহ 1 দিন আগে

আন্তরিক, অন্তরঙ্গ

robin's picture
তারপর বামের মার্জিন, ডানের

robin 4 সপ্তাহ 8 ঘন্টা আগে

তারপর বামের মার্জিন, ডানের ফাঁকা অংশটুকু -
তারপরও মনে হতো কি যেন বলা হলো না!

আরে বাঃ দারুণ

রুভো's picture
কতদিন খামে আটকানো চিঠি

রুভো 2 সপ্তাহ 6 দিন আগে

কতদিন খামে আটকানো চিঠি খুলে
আবার লিখতে বসেছি -
কুড়ানো শিউলি দিতাম ভাঁজে ভাঁজে
কখনো গন্ধরাজ
ভালোবাসি লেখা দু'টাকার ভিউ কার্ড

ওহ অপরূপ, অপূর্ব
মন কোথায় নিয়ে গেলেন

মৈনাক's picture
চমৎকার লিখেছেন, বেশ লাগলো

মৈনাক 1 সপ্তাহ 5 দিন আগে

চমৎকার লিখেছেন, বেশ লাগলো

.....

মৈনাক



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline