স্পর্শ

আকাশ নেরুদা's picture
আকাশ নেরুদা সোম, ২০২৬-০৪-১৩ ১৩:৩২

স্পর্শ

কখনো কখনো সকল স্পর্শ হয়ে ওঠে
একটি প্রাচীন সঙ্গীতের মতো ।
রূপালী জ্যোৎস্নায় পড়ে থাকা রুমেলিয়া ছুয়ে
গ্রীষ্মের জন্য বিদায়ী বসন্তের শান্ত বিলাপ ,
আর মাঝ রাতে পাতার খসখসে শব্দের সাথে
প্যাঁচার কর্কশ ডাকে ঝুলতে থাকা অন্ধকারের মুখ
হয়ে ওঠে , জন্ম মৃত্যুর মধ্যবর্তী এক বিষন্ন সঙ্গীত ।

কখনো কখনো সকল স্পর্শ হয়ে ওঠে
একটি প্রাচীন সঙ্গীতের মতো ।
সমবেত ছায়াদের ফিসফিসানি ,
আর দূরের গ্রামে একলা তুলসী মঞ্চ জুড়ে
জেগে ওঠা নিটোল রাত্রির স্তব্ধতা ভেঙ্গে
ধেয়ে আসা শেষ ট্রেনের হুইসেল হয়ে ওঠে
জন্ম মৃত্যুর মধ্যবর্তী এক প্রাচীন সঙ্গীত ।

কখনো কখনো সকল স্পর্শ হয়ে ওঠে
একটি প্রাচীন সঙ্গীত ।
নরম ঘাসের বিছানায় ছড়িয়ে থাকা
পাখির পালক ,
আর পুকুরের ধার ঘেষে দাঁড়িয়ে থাকা একলা গাছ ,
কিংবা জীবনের বুক জুড়ে বেঁচে থাকা
নীলকন্ঠ পাখির বেদনার স্বর হয়ে ওঠে ,
জন্ম মৃত্যুর মধ্যবর্তী এক প্রাচীন সঙ্গীত ।

লামফেল , মণিপুর ---১৩/০৪/২০২৬

হিয়া 's picture
অসামান্য লাগলো! জাস্ট মুগ্ধ !

হিয়া 4 সপ্তাহ 3 দিন আগে

অসামান্য লাগলো! জাস্ট মুগ্ধ !

আকাশ নেরুদা's picture
@ হিয়া , মন্তব্যে ভীষণ খুশি

আকাশ নেরুদা 4 সপ্তাহ 2 দিন আগে

@ হিয়া , মন্তব্যে ভীষণ খুশি হলাম । নুতন বছরের শুভেচ্ছা জানবেন ।

হিয়া 's picture
শুভ নববর্ষ আপনাকেও ! ভালো

হিয়া 4 সপ্তাহ 2 দিন আগে

শুভ নববর্ষ আপনাকেও ! ভালো থাকবেন !

robin's picture
নরম গভীর কোনো মুগ্ধতা যেন

robin 4 সপ্তাহ 7 ঘন্টা আগে

নরম গভীর কোনো মুগ্ধতা যেন জড়িয়ে ধরল

আকাশ নেরুদা's picture
@robin আপনি আমার শ্রদ্ধা

আকাশ নেরুদা 4 সপ্তাহ 6 ঘন্টা আগে

@robin

আপনি আমার শ্রদ্ধা জানবেন ।

মৈনাক's picture
অনেকটা বিস্তারে নবরাগে ছড়িয়ে

মৈনাক 1 সপ্তাহ 5 দিন আগে

অনেকটা বিস্তারে নবরাগে ছড়িয়ে গেল প্রাচীন সঙ্গীত।

.....

মৈনাক



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline