হতে পারতো

শ্রীসুমনজিৎ's picture
শ্রীসুমনজিৎ বৃহ, ২০২৬-০৪-০৯ ১৫:১৮

যদি বছর দশেক আগে দেখা হোত তোমার আমার আজকের মতো
তাহলে পরিচয়গুলো বদলে যেতে পারতো

আমি নাহয় শান্ত হতাম খুব
তুমি চঞ্চলতা দিয়ে ভরিয়ে দিতে পারতে আমার সব নাপারা টুকু

একটা ক্ষত বয়ে বেড়াতে হতো না
আর
হাত পেতে চেয়ে নিতাম ঠিক
তোমাকে আগলে রাখার অধিকার

হয়তো সাত মহল্লার বাড়ি পেতে না
উড়োজাহাজের টিকিট ও জুটতো না কপালে
তবে বাড়ি ফেরার পথে তোমার জন্য
মনে করে নিয়ে আসতাম নিয়ম করে
খয়েরি টিপের পাতা,লাল নখপালিশের শিশি বা নিদেনপক্ষে
গরম গরম ভাজা ছ্যাঁকা লাগা আলুর চপের ঠোঙা

হয়তো কোন বিলাসী দ্বীপে পারতাম না যেতে
কিন্তু শ্রাবনী মেলায় কিনে দিতে পারতাম
তোমার সখের কাঁচের চুড়ি দুহাত ভর্তি করে
বা নিদেনপক্ষে পাড়ার মোড়ের
ফুচকার দোকানে দিতে পারতাম
তোমায় সাদর আমন্ত্রণ

যদি বছর দশেক আগে দেখা হোত তোমার -আমার
তাহলে হয়তো বদলে যেতো পারতো
সঙ্গোপনের পিনকোড,
বাগান জুড়ে ফুটে উঠতো
হয়তো নতুন কোন গোলাপের কুড়ি
থাকতো না এ সফেন সমুদ্র আমার
বুকপকেটের নিচে দগদগে ক্ষত নিয়ে.....

ঝর্না's picture
সঙ্গোপনের পিনকোড, দূর্দান্ত

ঝর্না 5 সপ্তাহ 1 দিন আগে

সঙ্গোপনের পিনকোড,
দূর্দান্ত বললেন। ভালো লাগলো লেখাটা।

হিয়া 's picture
দুর্দান্ত ! সবটুকুই !

হিয়া 3 সপ্তাহ 5 দিন আগে

দুর্দান্ত !
সবটুকুই !



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline