বরবর্ণিনী

পাঠক
এটাই সত্য, একাকীত্ব
ঘন আঠায় বিদ্ধ-ছাড়েনি;
অনুকুল তিথি-তবুও অতিথি
প্রীতিভরা চিঠি লেখেনি।
বাহিত সময়, ব্যর্থতাময়
এমন পেরোয়-বোলোনা;
ঘন শয্যাক্ষতে, মাছির সাথে
দৌরাত্মে পেরে উঠিনা।
তবুও প্রেয়সী, রোজ ভালোবাসি
প্রথাগত হাসি মুখে,
কে শোনে কথা? কে বোঝে ব্যথা?
তথাপি কবিতা লিখে-
হে গজগামিনী, কাউকে বলিনি
বরবর্ণিনী রূপে
গড়েছি তোমায়, গোপনীয়তায়
পুড়েছি প্রণয়ে-তাপে।



ঝর্না 27 সপ্তাহ 5 ঘন্টা আগে
বাহ্। দারুন লেখা।
নতুন মন্তব্য পাঠান