ভালোই তো আছি

একজন কবিতা-কুটুম্ব's picture
গুল আহাম্মক

যাবে যাক সব যাক শুধু ধম্মে ধম্ম থাক ঢাকা থাক তেল দাও চর্বি দাও
এই সব ঘন্টি নেড়ে বুলি ঝেড়ে তবু ভালো আছি,
নামগণ নামগান করে করে ধুয়াঁধার ধম্মের মধ্যে
অশেষ লিবিডো লুকিয়ে মুখ্যত গুরুর মোক্ষদা মাসির ভোজনের ইতিবৃত্তের
পরিধি মেপে মোক্ষ আর পাই আর স্কয়ার দিয়ে ব্যাপক কিস্তিমাত
সকাল সকাল সখা, ধম্মের কম্মের কিছু বাত কিছু অজানা আয়াত
দেখেশুনে ঝোলটেনে সুর সুরে সুড়সুড়ি মর্মে ঝাড়ো
কিলিকিলি কিলিমাঞ্জারো ঝাড়াঝাড়ি কথা প্যাঁচ পয়জারও
নিয়ে লাল টাই ঝোলা এক মূর্খের মুখ বোকা স্বর্গবাসী
এক খাস্তা মিথ্যাপীর নিয়ে যত বোকা ভাঁড় আগেপিছে আমাশয় মুখজোড়া হাসি
আর খিস্তি খাস্তা লুচি নিয়ে একশো ষাট ম্লান ফুলকলি সভ্যতার বাস্পে উড়ে গেলে
একটু আধটু মিস্টেক - মিস ছোট ফ্রকে টানটান রুপটান এপ মানে বানরই তো নাকি
তো এক দ্বীপে বানরের কথা কিছু মন্দ কথা নয় তবু ভবি ভুলবার নয়
তবু মুখ মুছে দলে দলে দলে পিষে ডলার দুলিয়ে কচি সভ্য কবিতার নীচে
ভালোই তো আছি, বাসি রুটি গুড় আর ফটফটে ময়দার লুচি
সাদা আলুর কালোজিরে ছুঁয়ে পিঠের না দেখা ঘামাচি
ফাতিমার আষ্টেপৃষ্ঠে বোরখার নীচে দু ফোঁটা জলে হযবরল মুলুকের চাবি
আমোদের মা, ফাটা ফাটা ভরা পেটে ধরিবেনা ভূতে, কেননা গরম যাহারা
উহাদের গরম লাগিবার নয় - পরপুরুষ দেখিলেই সেই দোজখ বেহেড
পাপের শরীর ভাইজান - তবে কিনা পুরুষের তরে
উদ্মা শরীরে হুরি বসিয়ে হাপায় মদ্যে ও সুন্দরী থুথু থুতুতে ব্যাপক
কুফার গরম রক্তে চরম পুণ্যফল বোকা - চাঁদ কিসুই জানোনা -
গরম গরম পুণ্যফল - গুরুবল - আরবিতে লেখা আছে
না মানিলে মাথা চরিতে যাইবে উপবনে মানিলে
আমোদের মা আর মোক্ষদা মাসি জাহান্নামে এক পায়ে খাড়া
বাহাত্তুরে নিদানের উদ্মা ফুত্তির ফোয়ারা জাহান আরা
উহারা বেহেস্তের পথে বাধা কে গো কাহারা নল দিয়ে দূর করো
শুধু জাহানারা বিশ্বাস ভঙ্গ কেবা করে সেবা ঘরে শালাহ তালা
ক অক্ষর গোমাংস লেগে গেলে খোলা কিছু সোজা কথা নয়
অপমানে শুদ্ধ কর অপমান, অপমান দিয়ে ধম্মের কলা বাতাসে খুবই নড়াও
তবেই না মানকচু ক প্রকার হয় সখা - ক প্রকার হয় - মানে মানে - ফুর্তিতেই বেহেস্ত
তাই চুপি চুপি তেল ঝাড়ো, তেল মারো - তেলের নিদানে তেল মারো আর হেসে যাও
আশিতে আসিয়া ফুলকো লুচি খাও - সাদা ময়দার মতো ফুল স্তনের প্রকার - ফুলকারী
রিয়েলি ? রিয়েল স্টেটের কম্মের কম্মফল - আর ইধার উধার কিছু অজানা বাত মানে
বাট কিন্তু লেকিনের মত মোটকথা ফুত্তি হোক - গ্যাস নেই তো ব্যাস নেই তেল দাও
তেল নেই চর্বি দাও - ধম্ম থাক, আমোদের মা আর মোক্ষদা গুরুভোজনের ইতিবৃত্তে
দু চারশো ফুল পচে সার হবে হলে হবে - লালটাই ঢপঢোপে ঢপু চরিত্র ফটফট ফেটে
গন্ধরাজ পাতিহাঁস ডাক দেবে - কি যেন নাম তার ডিজনি দাদুর এক ইয়ে পাকা ইয়ে
আগামী সভ্যতা এ আই মেখে পরের তেলে লুচি খাবে ভায়া - তাই কিবা এলো গেলো
কিলিকিলি কিলিমাঞ্জারো এই সব ঘন্টি নেড়ে বুলি ঝেড়ে বোলো তবু ভালো আছি,
কাঁচা কাজ করে কাছাকাছি মুখ্যত লিবিডো লুকিয়ে পরের তেলে লুচি ভেজে, ঘন্টি নেড়ে
ভালো আছি - ভালোই তো আছি !

আকাশ নেরুদা's picture
''তো এক দ্বীপে বানরের কথা

আকাশ নেরুদা 32 সপ্তাহ 3 দিন আগে

''তো এক দ্বীপে বানরের কথা কিছু মন্দ কথা নয় তবু ভবি ভুলবার নয়
তবু মুখ মুছে দলে দলে দলে পিষে ডলার দুলিয়ে কচি সভ্য কবিতার নীচে
ভালোই তো আছি, '' কী অদ্ভুত টানটান একটি কবিতা পড়লাম । ভীষণ ভালো লাগলো । ভালো লিখেছেন গুল আহাম্মক



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small> <img> <table> <tr> <td> <th> <tbody>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline