সব কথার পরে

শ্রীহরি গলগ্রহ's picture
শ্রীহরি গলগ্রহ রবি, ২০২৬-০৩-০১ ১৭:০২

সব কথা যেন বলা হয়ে গেছে।
তিরামিসু থেকে ট্রটস্কি, কিছুই বাকি নেই যেন।
তবু বলি, আজ সানুরের সৈকতে যে ভাঙা সিরামিকের টুকরোটা খুঁজে পেলাম, যেটার রঙ কোনো অব্যক্ত ব্যথায় নীলকান্ত মণির মত, সেটা রেখেছি ব্যাংকের লকারে।
যেখানে আমার আক্ষেপের ভাঙা রেকর্ড, জেদের অট্টালিকার দলিল আর পাখির বাসা থেকে চুরি করা হলদে পালক রাখা আছে।

সব কথা যেন বলা হয়ে গেছে।
এবার নীরবতা বেচে খাব।

পাঠক's picture
" সব কথা যেন বলা হয়ে

পাঠক 1 সপ্তাহ 14 ঘন্টা আগে

" সব কথা যেন বলা হয়ে গেছে।
এবার নীরবতা বেচে খাব।"

শব্দ গুলো প্রতিধ্বনির মত বেজে উঠছে ।

ASIT KUMAR ROY's picture
সব কথা কি সত্যিই বলা হয়ে

ASIT KUMAR ROY 5 দিন 21 ঘন্টা আগে

সব কথা কি সত্যিই বলা হয়ে গেছে
আমার এরাবিয়ান ওয়াক্স প্লান্ট
এখনো কিছু বলে চলেছে নিরবে নির্দ্বিধায়।
সে বলে বাঁচো, আরও অনেকদিন বাঁচো
যুদ্ধ করতে করতে বেঁচে থাকো।
শত্রুকে মরার আগে জিতিয়ে দিও না।
আলো দেখার উন্মাদনা সবসময় জিইয়ে রাখো।
ওরা জল বৃষ্টি ছাদ আলো কিছুতেই দেবেনা।
মৌলিক অধিকার সব হরণ করতে চায়।
ধীরে ধীরে হাতে পায়ে গলায় শিকল পড়াবে।
তুমি তোমরায় হবে দাসানুদাস ক্রীতদাস।

মাথা নত করে তুমি বাঁচতে পারবে!
আমাকে দেখো আমিও ভিতরে ভিতরে লড়ছি
মরুর তপ্ত বালুকারাশিকে হার মানিয়েছি
শুষ্কতা রুক্ষতা সব জয় করেছি
দিব্যি নিজের সবুজ পতাকা উড়িয়ে দিয়েছি।
দীর্ঘ লড়াই হবে, কষ্ট হবে ক্ষিদে তৃষ্ণা পাবে
তবু দাঁতে দাঁত চেপে লড়াই জারি রাখতে হবে।
এতো নিজের অস্তিত্ব টিকিয়ে থাকার লড়াই।
লড়ে যাও শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য উত্তরসূরিদের জন্য
বজ্ররবে একদিন সবাই সিংহের মত ঝাঁপ দাও
শত্রু পালাবার আর পথ পাবে না।
তখন তুমি বিজয়
তুমি হবে আগামীর পরিচয়।

m.c.'s picture
Beautiful indeed

m.c. 5 দিন 3 ঘন্টা আগে

Beautiful indeed

মেহা's picture
দারুণ

মেহা 4 দিন 14 ঘন্টা আগে

দারুণ

ফাল্গুনী's picture
সব কথা যেন বলা হয়ে

ফাল্গুনী 4 দিন 12 ঘন্টা আগে

সব কথা যেন বলা হয়ে গেছে
sometimes i too feel so



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline