স্বর্ণ মুদ্রা

উজ্জ্বল's picture
উজ্জ্বল শনি, ২০২৬-০২-২৮ ০৭:০৯

আটকে যাচ্ছ তুমি
বাজার ঘাট সংসার
অফিস এবাদত সংগম
জন্ম মৃত্যু
সবখানে আটকে আটকে যাচ্ছ তুমি
কিছুই খরচ করতে পারছ না
বসন্ত বয়ে যায়
নদী আকুল হয়ে যায়
পাখিরা উড়ে যায়
প্রজননে মাতে এক ঝাঁক প্রজাপতি
হাত দিয়ে ছুটে গিয়ে
গলে যায় মোমের মত প্রেমিক
অরন্য ডাকছে
বাল্যকাল হাত খুলে বসেছে
মৃত্যু চাচ্ছে আরও কিছু জন্ম
চায়ের পেয়ালা কাঁপছে
বান্দারবান খুলে দিয়েছে জংগলের দরজা
চাবি হাতে বন্ধুর হাত
মদের মত স্বর্ণমুদ্রা
তুমি যেতে পারছ না
খরচ করতে পারছ না।
ঈশ্বর পিতার মত,
খালি পায়ে হাঁটছ
মুখে নিয়ে নামের জিকির-
জীবনের এত এত স্বর্ণ মুদ্রা
দু হাতে খরচ করতে পারছ না
আটকে আটকে যাচ্ছে
যাবার কথা
যেতে পারছ না।

__________________

দয়াময় কোথায় পাঠালে
কেন পাঠালে

শ্রীহরি গলগ্রহ's picture
"জীবনের এত এত স্বর্ণ মুদ্রা

শ্রীহরি গলগ্রহ 1 সপ্তাহ 1 দিন আগে

"জীবনের এত এত স্বর্ণ মুদ্রা দুহাতে খরচ করতে পারছ না"

অসাধারণ।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline