ইচ্ছে

নীল's picture
নীল বৃহ, ২০২৬-০২-২৬ ২১:১২

আমি কোনদিন রক্ত দিয়ে তোমার নাম লিখিনি
যে সব চিঠিতে আমাদের তরজা জমে উঠত
তার অনেকটাই বানানো শব্দের খেলা জেনেও
দু একটা হৃৎপিন্ড হাঁপরের আগুনে, কামারের হাতুড়িতে
গড়েপিটে নিত জলের গ্লাস, শিকল, শাণিত খঞ্জর ।
আমাদের নদীমাতৃক জীবন, অহেতুক বানভাসি ছিল,
মৌসুমি আতিশায্য শেষ হলে
ক্ষরা ছিল অনন্ত বিস্তার, তবু
এই নিরপেক্ষ আলোহীন, অন্ধকারহীন, দাবি হীন থাকার দিনে
আজ সেই সব পুরুষ দের কথা শুনতে চাইবো
যাদের সোনা কাঠি তোমার গোপন ছুঁয়েছে আশ্লেষে
আমি তাদের হিংসা করি ।
অনেক দিন হল বুকের মধ্যে বৃষ্টি নেই
অনেক দিন হল ডেকে ডেকে
বাসন ওয়ালা চলে গেছে অন্য গলি দিয়ে।
এই বধির দিন, এই স্বপ্নহীন রাত
মৃত্যুর মত নিরপেক্ষ,

আমায় হিংসা দাও
তোমার বিপক্ষে দাঁড়িয়ে বলব
তোমার চরিত্রেও তো দাগ আছে,
আমি পাপের মত আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরব তোমায়
আর একবার ।

__________________

নিরক্ষর

m.c.'s picture
Soul touching

m.c. 15 সপ্তাহ 5 দিন আগে

Soul touching

সমরেশ's picture
‘‘নিরপেক্ষ আলোহীন,

সমরেশ 15 সপ্তাহ 5 দিন আগে

‘‘নিরপেক্ষ আলোহীন, অন্ধকারহীন, দাবীহীন থাকার দিনে
আজ সেই সব পুরুষ দের কথা শুনতে চাইবো’’

রেসোনেট করছে আমার সাথে
‘আমায় হিংসা দাও’ এই দাবিটিও

পৃথা's picture
‘যে সব চিঠিতে আমাদের তরজা জমে

পৃথা 15 সপ্তাহ 5 দিন আগে

‘যে সব চিঠিতে আমাদের তরজা জমে উঠত/তার অনেকটাই বানানো শব্দের খেলা জেনেও’ - এই জায়গাটিতে গুসবাম্পস্
‘তোমার চরিত্রেও তো দাগ আছে’, ঠিকই নীলদা, আমরা কেউ-ই হয়তো দাগহীন নই অ্যাট দা এন্ড অফ দা ডে

kalyan's picture
অভ্রান্ত ইচ্ছা এবং সঠিক

kalyan 15 সপ্তাহ 4 দিন আগে

অভ্রান্ত ইচ্ছা
এবং সঠিক নিশানায়

রেবতী's picture
শাণিত শব্দরা, ভাবনারা এ ফোঁড়

রেবতী 15 সপ্তাহ 4 দিন আগে

শাণিত শব্দরা, ভাবনারা এ ফোঁড় ও ফোঁড় করে দিল যেন

হিয়া 's picture
সাংঘাতিক ভাল কবিতা ! খুব খুব

হিয়া 15 সপ্তাহ 4 দিন আগে

সাংঘাতিক ভাল কবিতা ! খুব খুব ভাল লাগলো !

farha's picture
প্রতিটা লাইন ক্যোট করতে ইচ্ছা

farha 15 সপ্তাহ 4 দিন আগে

প্রতিটা লাইন ক্যোট করতে ইচ্ছা হচ্ছে

ASIT KUMAR ROY's picture
অনেকদিন তোমায় কোন চিঠি লেখা

ASIT KUMAR ROY 15 সপ্তাহ 3 দিন আগে

অনেকদিন তোমায় কোন চিঠি লেখা হয়নি। আজ মনে হোল লিখলেই হয়। গাছে গাছে হলুদফুল ফুটলে তোমায় মনে পড়ে। কেননা তুমি তখন হুলুদফুল মাথায় গুঁজে বাসন্তিকা। পলাশ ফুটলে দেখি তুমি সমুখে দাঁড়িয়ে গলায় পলাশের মালা। শিউলির ঝরলে দেখি ছোট্ট মেয়ে হয়ে ফ্রকের কোঁচড়ে ফুল তুলে রাখছ। একবার কোথা থেকে কি এক গাছ এনে বসিয়েছিলে আমার জানলার কার্নিশে। বললে কেউ কেউ বলে ব্রম্ভকমল কেউ বলে নিশিপদ্ম আবার কেউ কেউ বলে রাতকি রানী। আমার কিন্ত নিশিপদ্ম নাম পছন্দ। মাস্টারমশাই তোমার কোন নামটা পছন্দ হয়েছে বলবে?
আমি বেকূব মাস্টারমশাই কী আর বলি নিশিপদ্ম নামটা আমার পছন্দ হয়েছে। বিহ্বল হয়ে মুখের দিকে চেয়ে বললি ওই নামটা আমারও পছন্দ... কি আগ্রহ নিয়ে সে বলে ফেলল এক নিশ্বাসে -জানো এই ফুল রাতেই ফোটে রাতেই ঝরে যায়। যেদিন ফুটবে তুমি আমি দুজনেই সারারাত জেগে থাকব... বলে দিলাম কিন্ত। মনে মনে হাসি পেয়েছিল। আমার কথা বলা হয়ে ওঠেনি।
সে কবেকার কথা গান শেখা শেষ না হতে হতে অন্যের ঘরের টবে হয়ে গেলে রাতের রানী। আজ কুঁড়ি এসেছে গাছে সাদা রঙ রঙের সন্ধ্যেবেলা ফুটবে। আজ আমি একা একাই রাত জাগব। মনে মনে ভেবে নেব তুমি পাশে আছো। এই চিঠি তোমার কাছে যাবেনা। ঠিকানা বিহীন কেননা তুমি কোন ঠিকানা না রেখেই চলে গেছ।

ঝর্না's picture
সুপার্ব লেখা, নীল। ভাগ্যিস

ঝর্না 15 সপ্তাহ 3 দিন আগে

সুপার্ব লেখা, নীল। ভাগ্যিস মনে পড়লো মঞ্চকে। নাহলে মিস হত "ইচ্ছে"।
দূর্দান্ত যোগ আপনার, রক্তিম।

হলুদ's picture
অনবদ্য ও পূর্ণাঙ্গ কবিতা

হলুদ 15 সপ্তাহ 2 দিন আগে

অনবদ্য ও পূর্ণাঙ্গ কবিতা

শ্রীহরি গলগ্রহ's picture
"এই স্বপ্নহীন রাত মৃত্যুর মত

শ্রীহরি গলগ্রহ 15 সপ্তাহ 2 দিন আগে

"এই স্বপ্নহীন রাত মৃত্যুর মত নিরপেক্ষ"

নীল, কি ব্যাপ্ত নিষ্ঠুর সত্য তুলে ধরেছেন সামান্য এই কটা কথায়!
কি প্রবলভাবে সফল আপনি এই কবিতায়!



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline