তুমি ছুঁলে কিশলয়...

একজন কবিতা-কুটুম্ব's picture
শিব

আমি মেঘ ভালবাসি, তুমি ভালো বসন্ত বেসেছ
বিদর্ভ ইতিহাস তুমি মেখে দুপায়ে এসেছ
চন্দন সঙ্গীত মন্ত্র স্তনিত বিভোল ধরাতল
এস সমাহিত এস বিমূঢ় আহত চঞ্চল

পৃথক রেখেছি কিছু। সংশয়। কিছুটা উদোম
এ ঋতুর বামে লাল, দক্ষিণে স্থগিত অগ্নি হোম
পাশে এসে বসো যার পাশে নেই প্রকৃত বান্ধব
স্তব্ধ রাখো এ সখ্য, শ্রবণে ঘোষণা রব স্তব

অবকাশ পাক সব চঞ্চল। ভাবনা উড়ুক
তুমি ছুঁলে কিশলয়, আমি সুখে জড়াই অসুখ

ঝর্না's picture
অ্যাডিক্টেড হলাম প্রতি

ঝর্না 1 সপ্তাহ 4 দিন আগে

অ্যাডিক্টেড হলাম প্রতি লাইনে।
খুব ভালো লাগলো।

m.c.'s picture
Fabulosa

m.c. 1 সপ্তাহ 4 দিন আগে

Fabulosa

সমরেশ's picture
দুর্দান্ত

সমরেশ 1 সপ্তাহ 4 দিন আগে

দুর্দান্ত

পৃথা's picture
বোল্ড আর সুন্দর -

পৃথা 1 সপ্তাহ 3 দিন আগে

বোল্ড আর সুন্দর - একত্রে
অদ্ভুত ভাল লিখেছেন

kalyan's picture
ভাষা ও গতির অভাবনীয় ব্যবহার

kalyan 1 সপ্তাহ 3 দিন আগে

ভাষা ও গতির অভাবনীয় ব্যবহার

হিয়া 's picture
মুগ্ধ হলাম !

হিয়া 1 সপ্তাহ 3 দিন আগে

ভাল লাগলো !



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline