ভুতের কিস্যা

রক্তিম
ভুতের কিস্যা
- (রক্তিম)
ভুত আছে কত কত হিসাব কি আছে তার
সাদা শাড়ির ভুত এক সবজান্তা দুনিয়ার।
খুট খুট করে হাঁটে কি জানি কি যে বলে
নাকিসুরে কথা বলে অং বং ছলে কৌশলে।
আর আছে ঠোঁটকাটা ভুত সে কিম্ভুতকিমাকার
মিথ্যের ঝুরিতে তার জুড়ি মেলা বড় ভার।
জেল থেকে বেড়িয়ে সে জবার মালা চড়িয়ে
নরক গুলজারে হাড়ি কাঠে দেয় মাথা গলিয়ে।
আর আছে চটর পটর কথা বেচে চলে গতর
দোষ নাকি সব করেছে নন্দঘোষ নাম যাহার।
এমনই মামদোভুত যে দিগগজ জ্ঞানগর্ভের বোঝা
চক্ষু বুজে প্রেরনাতে কুকুরের লেজটি করে সোজা।
আরো কত যে আছে ভুতে ভুতে মাসতুতো ভাই
দিনদুপুরে চুরি করেও বলে ভাজা মাছটা উল্টে খাই।



সমরেশ 1 সপ্তাহ 4 দিন আগে
ভূতের কিংডম ক্লাসিফিকেশনে মূল ভাগ তিনটিঃ ভালো ভূত, খারাপ ভূত, অদ্ভুত
সমরেশ 1 সপ্তাহ 4 দিন আগে
‘এমনই মামদোভুত যে দিগগজ জ্ঞানগর্ভের বোঝা
চক্ষু বুজে প্রেরনাতে কুকুরের লেজটি করে সোজা।’
এটা সেরা
ASIT KUMAR ROY 1 সপ্তাহ 1 দিন আগে
পথের জন্য আমি যেমন
পথও তেমনি আমার তরে।
অন্যকে যদি শান্তি দিই
সেও ছায়া হবে আমার তরে।
আমি তোমায় ভালবাসি
সাগর পাহাড় ঘুরে তোমার কাছে আসি।
তোমার সীমানা বিহীন হাসি
চাঁদের আলোর মতো বাজে বসন্ত বাঁশি।
ক্ষমা করে দিও আমারে
আমি যে ভীষণ দিন ভিখারি
আমাতেই পাপ লুকিয়ে থাকে
তব আশিসে যেন নিঃশেষ করি।
সবটাই ভীষণ ধরা পড়ে।
ভালবাসার এক্সরে চোখে ।
কে কতটা হাসির আড়ালে
দুঃখটাকে লুকিয়ে রাখে।
সত্যি হোলি এলেই মন কেমন করে
আর কিছুতেই থাকতে পারিনা ঘরে
বন্ধুরা কেউ কেউ গেছে দূরে সরে
এমন দিনে ওদের মুখ ভীষণ মনে পড়ে।
চোর কে চোর বলিয়া লজ্জা দিবেন না
বরং মালা পড়িয়ে সংবর্ধনা দিন।
আর সে আসবেই নিশ্চিত আসবেই
সে বার্তা পাঠিয়েছে কোয়েলে কুহুতে।
বাসলে ভালো জীবন হয়তো এমন ধারা হয়
আসলে আলো এমনই করেই আঁধার দূরে যায়।
গেলেই বুঝি ভালো নাকি নাই থাকলে কালো
করলে বুঝি চক চক সব কি সোনা হয় মশায়?
ASIT KUMAR ROY 1 সপ্তাহ 1 দিন আগে
থাকো। যেখানেই থাকো ভালো থাকো
থাকো। সাগর পাড়ে থাকো
আনন্দে থাকো বিহ্বল হয়ে থাকো।
সবাইকে নির্মল আনন্দে মাতিয়ে রাখো
রূপালী চুলে লাগুক সূর্যের প্রথম স্পর্শ।
সাগর থেকে ভেসে আসুক সমুদ্রের বাতাস
সাগর পাখির ডানায় থাকুক রত্নাকরের ঐশ্বর্য;
ঠোটে যেন তার থাকে ভালোবাসার খড়কুটো।
থাকো যেখানেই থাকো ভালো থাকো
ঝিনুকে ঝিনুকে উজল মুক্ত হয়ে থাকো।
বাঁচো। আরও বেশি বাঁচো আনন্দে বাঁচো।
আমরাও আছি ছিলাম থাকবো
কবে তুমি আসবে
শারদীয়ার জাগরণী মন্ত্রে জাগিয়ে দিতে।
সেদিন সকাল হবে আমাদের সবাকার।
এসো আবার ফিরে এসো।
এই বিশ্বজুড়ে তোমার ঘর বাড়ী
ভালবাসার মুখ ধূসর হতে না হতে এসো।
এসো আবার ফিরে এসো এই দ্বীপে।
নতুন মন্তব্য পাঠান