ফেরা
hiya
মঙ্গল, ২০২৬-০২-২৪ ১৬:৫২
মঙ্গল, ২০২৬-০২-২৪ ১৬:৫২ পাঁচটি লোভী নাছোড়বান্দা প্রহরীর পাহারা পেরিয়ে,
তোকে দেখতে এলাম।
অজস্র প্রার্থীর ভিড়ে তুই একা, রাজেশ্বরী।
দশহাতে, মিটিয়ে দিচ্ছিস, যার যত দাবি।
দূর থেকে, সসংকোচে, হাত পেতে দাঁড়ালাম যদি,
চোখে চোখ রেখে বললি, ইশারায়,
আমার জন্য তোর কাছে কিচ্ছু নেই !
মৃদু হেসে ফিরলাম, চোখে চোখ রেখে বললাম,
তুই রাজেশ্বরীই থাক না ! যেমনটি তুই !
শেষ বিকেলের মরা আলোয়
তোর চোখ চিকচিক করে উঠল।
এখন আমার জন্য অনেকটা পথ বাকি,
আমার ফেরার পথও বেশ দীর্ঘ !
অনেকটা ক্লান্তিকর পথ,
ময়াল সাপের মত
নিরলস অপেক্ষায় আছে।
__________________
কিছু না
- hiya-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 248





m.c. 1 সপ্তাহ 4 দিন আগে
Excellento
সমরেশ 1 সপ্তাহ 4 দিন আগে
‘মৃদু হেসে ফিরলাম, চোখে চোখ রেখে বললাম,
তুই রাজেশ্বরীই থাক না ! যেমনটি তুই !
শেষ বিকেলের মরা আলোয়
তোর চোখ চিকচিক করে উঠল।’
সেইরকম
সেই রোমান্টিক ফিল-টা!
পৃথা 1 সপ্তাহ 4 দিন আগে
রাজেশ্বরীকে কি ঈর্ষা করব?
kalyan 1 সপ্তাহ 3 দিন আগে
মৃদু হেসে ফিরলাম, চোখে চোখ রেখে বললাম,
তুই রাজেশ্বরীই থাক না ! যেমনটি তুই !
শেষ বিকেলের মরা আলোয়
তোর চোখ চিকচিক করে উঠল।
এই রোমান্স অমর হোক
hiya 1 সপ্তাহ 3 দিন আগে
সব্বাইকে অনেকানেক ধন্যবাদ !
নতুন মন্তব্য পাঠান