অনুশাসন পর্ব
TanmoyB
রবি, ২০২৬-০২-২২ ১৭:৪৪
রবি, ২০২৬-০২-২২ ১৭:৪৪ জীবনের প্রথম পরীক্ষার পূর্ব কিছু কাল
যে কঠোর তিতিক্ষা , আজ কেমন ভ্রান্ত মনে হয়।
কুবো পাখি ডাকা অলস দুপুরে আমি বুঝে নিচ্ছিলাম দীন-ই-ইলাহীর গূঢ় অর্থ।
যে প্রবল অধ্যবসায়ে তেল মাখা বাঁশে উঠে পড়েছিল বাঁদরটি , তার প্রতিটি হিসেব কষা ছিল।
বাড়ি থেকে স্কুল যার সীমানা,সে গোটা ভারতের পথ ঘাট , নদী সাগর,ফসলের খেত নির্ভুল চিনিয়ে দিতে পারতো।
কার্নিশ ছেচা বেলা শেষের মরা আলোয়, শেষবার বুঝে নিয়েছে কঠিন উপপাদ্য।
শুধু মেপে নিতে পারেনি ওই কুন্ঠিত আলোয় কতটা বিষন্নতা লুকিয়ে ছিল।
রূঢ় বাস্তবে তাই দীন-ই-ইলাহী রোজ পাল্টে যায়। গোটা ভারত চিনলেও অচেনা থেকে যায় দাম্পত্য।
সেখানে তেল মাখা বাঁশে উঠে পড়লেও নিস্তার নেই।
- TanmoyB-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 160





ASIT KUMAR ROY 1 সপ্তাহ 6 দিন আগে
সুন্দর উপস্থাপনা।
জীবনের সব অংক কি মেলে!
নাকি ভূগোলে ইতিহাসে সবটা পাওয়া যায়।
সবটা মনুষ্য জীবনের সমিক্ষায় রয়ে যায়।
সবটা মিলি মিলি করে আজো মেলেনি।
যোগ্য অযোগ্য সবাই সমান,
মাপকাঠিটায় ভুল ছিল।
অযোগ্য হাতে শাসনের মানদণ্ড মানায় কি!
ভুল শাসনে টালমাটাল দুনিয়া
ক্ষমতা বলতে ভয় অস্ত্র আর অর্থ।
কার কত আছে সেই বুঝে চালাও দাদাগিরি!
চাপিয়ে দাও উপর থেকে করের বোঝা।
চাপে তাপে সাধারণ মাটিতে মিশে যাক।
অসাধারণ কিছু হাসতে থাকে
তথাকথিত মেকি আয়নায়
আর যত আস্ফালন দেখায় জগত সভায়।
নতুন মন্তব্য পাঠান