নতুন এক্সপেরিমেন্ট

শ্রীহরি গলগ্রহ's picture
শ্রীহরি গলগ্রহ শনি, ২০২৬-০২-২১ ১৯:২৮

কিছুদিন আগে আমি মঞ্চে 'মর্ফিন' নামে একটা কবিতা লিখেছিলাম।
সেটাকে এবার AI এর সাহায্যে একটা গানের রূপ দিলাম। নাম ফ্রাঙ্কেনস্টাইন।

এই এক্সপেরিমেন্টটা করতে বেশ মজার লাগলো, যদিও পছন্দ মতো রূপ দিতে প্রম্পট নিয়ে প্রচুর মাজঘষা করতে হয়েছে।

যদি কারুর ইন্টারেস্ট থাকে তাহলে ইউটিউবে গিয়ে শুনতে, আর ভালো মন্দ যা মনে হয় কমেন্ট করতে পারেন।

লিংক
https://youtu.be/ax--l6KJyt4?si=lz9d4g6u5s3AcvdF

(আচ্ছা, এখানে লিংক বা ছবি কি করে ঠিক ভাবে ইন্সার্ট করতে হয় কেউ বলতে পারেন? আমি একদম বুঝতে পারলাম না)

কবিতাটা নীচে আবার পোস্ট করলাম:

উড়ে যাওয়া শালপাতা প্লেট আর
ঘরে ফেরা চড়ুইয়ের ঝাঁক
দোমড়ানো বেডশিট আর
দুই চোখে ইনসমনিয়া ফাঁক
আমি চাই না ক্লোরোফিল তরতাজা টমেটোর নেশায় বেহুঁশ
ধুলো জমা বুক কেসে ফেঁসে আছি পুনরায় কেঁচে গন্ডুষ

এটা শোনা কথা নয়, সোনা
শুধু বালি ঘড়িতেই কণা গোনা
সূর্যকে ভরে নিয়ে আমি শট গ্লাসে
গোল দেই আজ ফাঁকা এজলাসে।

ফুলকাটা জামা আর ঝুলে থাকা কামরার চেন
এই রাত, চাঁদ, আর ও টি টি তে সুচিত্রা সেন
ভেসে আছি কোনোমতে যেন নাক জলে ডুবু ডুবু
ডিজিটাল সাপ লুডো দিন ভর কাটে ফুটপাথে উবু

এটা শোনা কথা নয়, সোনা
শুধু বালি ঘড়িতেই কণা গোনা
জি পি টি রা অগতির গতি
মুঠোফোনে আমাদের অবনতি

আইসক্রিম কাঠি আর পিকনিকে উদ্দাম গান
ডাব করা দক্ষিণী ছবি আর শেষপাতে চকলেট পান
প্রাণপণ প্যাডেলেতে পাক খাওয়া মরণের কুঁয়ো ডাকে আয়
মোক্ষের সন্ধানে টাকা-পোড়া ছাই মাখি গায়

এটা শোনা কথা নয়, সোনা
শুধু বালি ঘড়িতেই কণা গোনা
মরীচিকা হয়ে যায় ভাগ্যের আঁকাবাঁকা লাইন
জেগে থাকি আমি যেন এক স্বয়ম্ভু ফ্রাঙ্কেনস্টাইন।

m.c.'s picture
Brilliant

m.c. 2 সপ্তাহ 2 দিন আগে

Brilliant

এনা's picture
দারুণ এক্সপেরিমেন্ট

এনা 2 সপ্তাহ 2 দিন আগে

দারুণ এক্সপেরিমেন্ট

সানি's picture
জি পি টি রা অগতির গতি

সানি 2 সপ্তাহ 2 দিন আগে

জি পি টি রা অগতির গতি Smile

এক্সপেরিমেন্টটা সফল, অপরদিকে এ আই ভরটেক্সের মতো টেনে নেয়, এ আই দিয়ে তৈরি জিনিস শেয়ার করতে খুব মন চায়, আর ইন দা প্রসেস খুব সময় খেয়ে ফেলে

সমরেশ's picture
এক্সপেরিমেন্ট সফল!

সমরেশ 1 সপ্তাহ 4 দিন আগে

এক্সপেরিমেন্ট সফল!



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline