ব্রাত্য

একজন কবিতা-কুটুম্ব's picture
raktim

ব্রাত্য
- (রক্তিম)
প্রতি স্পর্শে স্পর্শে জীবন নেচে ওঠে
সাগরের ঢেউ বলে চল চল যায় বেলাভুমি
ফুলেরাও বলে ওঠে সমস্বরে
সে বুঝি এলো এখনি কি ফুটবার সেই বেলা।
চাঁদের আলো গলে গলে ঝরে পড়ে
হৃদয়ের আঙিনার দুকুল ভেসে যায়।
মুঠোর ভিতর ভালবাসা ধরে রাখা যায়না।
অনেকটা রাবীন্দ্রিক অক্ষরের মতন
আহা একী রোমাঞ্চকর।
ধন্য আমি ধন্য তুমি ধন্য
ধন্য এই সময় ক্ষন এই পৃথিবীর ধূলিকণা যত।

বেহালার করুণ স্বরে চলে গেলে অসীমে
যেন হৃদয়ের তাঁর ছিঁড়ে গেল সুর বাহারের।
উত্তরের বাতাস শুধু বলেছিল
কিছুক্ষন হলেও জানালার ধারে সে দাঁড়িয়েছিল,
চোখের জলে নাকি সবুজ ঘাস ভিজে গিয়েছিল।
অনেক কথার পরে নাকি ক্লান্ত লাগে
ফেলে রেখে যাওয়া চাদরে আর শীত মানেনা।
এ শহর কল্লোলিনী দারুন সচল ঝলমল
শুধু আমার জানলায় পুরু বরফ জমে আছে।
তোমরা যদি জানো বলে দিও
ভালবাসার কি হয় ব্যক্যরন।
আমি কেন হয়ে গেলাম একমাত্র ব্রাত্য!

পেভ's picture
অভিমানের কাব্যিক

পেভ 2 সপ্তাহ 2 দিন আগে

অভিমানের কাব্যিক প্রকাশ
মানুষের এই মন দীর্ঘজীবি হোক এই শুভকামনা

Roktim's picture
এক সাগর গভীরতার মত

Roktim 2 সপ্তাহ 1 দিন আগে

এক সাগর গভীরতার মত সত্যতা
সূর্যের প্রখর তাপের মত উষ্ণতা
ফুটে থাকা ফুলের মত পবিত্রতা
উড়ে যাওয়া দু ডানায় নির্ভরতা
বারবার তীরে ফেরার মত মদিরতা
প্রথম বৃষ্টি পড়ার মতো উদারতা
রাতের বৃন্ত থেকে আলো প্রকাশের উন্মুক্ততা
সত্যকে প্রকাশ করবার নিদারুন সাহসিকতা।

জানিনা এ আমি আছি, কোন সভ্যতায়
যেখানে খুঁচিয়ে মারা হয় স্বচ্ছ সত্যতা।
আঁধারে যাপিত হতে বাধ্য হই
অমৃত সরিয়ে গরল ছড়িয়ে দেয়।
এ যেন কার চিরন্তন অভিশাপ
কবে যে মুক্ত হব জানিনা ।

ASIT KUMAR ROY's picture
বাংলা আমার প্রাণের ভাষা আমি

ASIT KUMAR ROY 2 সপ্তাহ 1 দিন আগে

বাংলা আমার প্রাণের ভাষা
আমি কি ভুলতে পারি?
বাংলা আমার মায়ের ভাষা
আমি কি ভুলতে পারি?

সেদিন দিনের আলোয় রাজপথ নেমেছিল,
চোখে চোখ রেখে অধিকার চেয়েছিল।
বুকের ভিতর দারুন আগুন দুচোখে ফুটেছিল,
আগুন আগুন আগুন
আগুন নেভাতে গুলি বন্ধুক গর্জে উঠেছিল।
তাতে কি আগুন নেভেছিল?
আগুন আরও আগুন দ্বিগুণ জ্বলেছিল।

বাংলা আমার প্রাণের ভাষা
আমি কি ভুলতে পারি?
বাংলা আমার মায়ের ভাষা
আমি কি ভুলতে পারি?

ভাইয়ের তাজা রক্তে রাজপথ ভেসেছিল,
থরে থরে যেন রাঙা পলাশ ফুটেছিল।
সাগর মাটি পাহাড় বনে সে খবর রটে গেল,
ভাষার জন্য ভাই বোন সব ইতিহাস হয়ে গেল।
ভুলতে পারিনি সেদিনের কথা।
এখনো হৃদয়ে বাজে, আজো বাজে সেই ব্যথা।
বাংলা আমার প্রাণের ভাষা,
আমি কি ভুলতে পারি?
বাংলা আমার মায়ের ভাষা,
আমি কি ভুলতে পারি?

ASIT KUMAR ROY's picture
বাংলা আমার প্রাণের ভাষা আমি

ASIT KUMAR ROY 2 সপ্তাহ 17 ঘন্টা আগে

বাংলা আমার প্রাণের ভাষা
আমি কি ভুলতে পারি?
বাংলা আমার মায়ের ভাষা
আমি কি ভুলতে পারি?

সেদিন দিনের আলোয় আঁধার নেমেছিল,
চোখে চোখ রেখে অধিকার চেয়েছিল।
বুকের ভিতর দারুন আগুন দুচোখে ফুটেছিল,
আগুন আগুন আগুন...
আগুন নেভাতে গুলি বন্ধুক গর্জে উঠেছিল।
তাতে কি আগুন নেভেছিল?
আগুন আরও আগুন... দ্বিগুণ জ্বলেছিল।।

বাংলা আমার প্রাণের ভাষা...।

ভাইয়ের তাজা রক্তে রাজপথ ভেসেছিল,
থরে থরে যেন পলাশ ফুটেছিল।
সাগর মাটি পাহাড় বনে সে খবর রটে গেল,
ভাষার জন্য ভাই বোন সব ইতিহাস হয়ে গেল।
ভুলতে পারিনি সেদিনের কথা।
এখনো হৃদয়ে বাজে, আজো বাজে সেই ব্যথা।।
বাংলা আমার প্রাণের ভাষা...



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline