সময় যখন

অতনু দত্ত's picture
অতনু দত্ত শুক্র, ২০২৬-০২-২০ ১৪:২৯

সময় যখন উল্টোপানে চলে, চাঁদ পেরিয়ে
যাবার কথা ভাবি। দেয়াল গাঁথি,
দরজা মাঝে একা
খুলবে না কেউ, হারিয়ে গেছে চাবি
ভেজা উঠোন,
নিকোনো দোর দাওয়া
চারপাই আর তামাক গন্ধী সকাল
পাশেই নদী, রাত বিরেতে বুকে
উজিয়ে আসে, স্রোতের বকাঝকা
আত্মপক্ষ সমর্থনে রোজই
খোলা চিঠির পরের পংক্তি লেখা
চাঁদ উঠেছে
উই যে পাশের ছাদে
দেখলে নেশা, ভাবছে সবাই কে কার
শীত ফুরোনোর গল্প শোনায় সাঁঝে
বুড়ো ফকির, একলা ও তার কুকুর
অবান্তরের সীমানা হয় নাকি?
আগল ছাড়া। সইবে না এক টুকু
তাই তো ভাবি প্রেমের কথা লিখি
জমাই খানিক
ফুলের বুকের মধু
বাঁচার লোভে চাঁদ পেরিয়ে দেখি
কাজলা নয়ন, বিষণ্ণ এক বধূর
সময় যখন উল্টোপানে চলে
চাঁদের মত জোছনা বিরান বুকে
তাই তো ভাঙা টুকরো নিয়ে বাঁচি।

কেউ কখনো খোঁজ পেয়েছে সুখের?

রমলা's picture
অপূর্বসুন্দর লিখেছেন। আবেগী,

রমলা 2 সপ্তাহ 3 দিন আগে

অপূর্বসুন্দর লিখেছেন। আবেগী, নিটোল, মাধুর্যে ভরা। কার না ভালো লাগবে!

শব্দরা, বিশেষতঃ লিরিকাল শব্দরা যাতনা কষ্ট ইত্যাদি লুকিয়ে দেয়। ঐ অনুভূতিগুলো কবিতার মধ্যে খুব ফিল করা যায় আবার কবিতা এতটাই মুগ্ধ করে যে যাতনার কাঁটাগুলো ভুলে থাকা যায়।

আবার মাঝে মাঝে যাতনায় ক্ষতবিক্ষত হতে ইচ্ছা করে। মনে হয় শব্দরা বোমারু বিমান হয়ে বা বিধ্বংসী ভূমিকম্প হয়ে ছারখার করে দিক। ছদ্ম সাজানো গোছানো বেহদ এলোমেলো উল্টোপাল্টা হয়ে যাক, beyond repair.

ঐ মনে হওয়া অব্দি অবশ্য, কমফোর্ট জোনের বেড়া টপকানো আর হয়না!

ঝর্না's picture
অপূর্ব লেখা। রমলা খুব সুন্দর

ঝর্না 2 সপ্তাহ 3 দিন আগে

অপূর্ব লেখা।
রমলা খুব সুন্দর করে বললেন।
প্রিয় একটি কবিতা হয়ে থাকবে।

অনি's picture
"বাঁচার লোভে চাঁদ পেরিয়ে

অনি 2 সপ্তাহ 3 দিন আগে

"বাঁচার লোভে চাঁদ পেরিয়ে দেখি
কাজলা নয়ন, বিষণ্ণ এক বধূর
সময় যখন উল্টোপানে চলে
চাঁদের মত জোছনা বিরান বুকে
তাই তো ভাঙা টুকরো নিয়ে বাঁচি।"

অ পূ র্ব
আসলে অপূর্ব বললে প্রায় কিছুই বলা হবেনা
আপনাকে অভিনন্দন

অনি's picture
এই তামাক গন্ধী সকালের

অনি 2 সপ্তাহ 3 দিন আগে

এই তামাক গন্ধী সকালের নস্টালজিয়াটা আমার আছে
আর এই তামাকের গন্ধটা আমার কাছে একটা অপূর্ব সুগন্ধের মতো ছিল

বহুকাল হল জীবন থেকে এরকম সব গন্ধ হারিয়ে গেছে
বা হয়তো আছে, আমার ওলফ্যাক্টরি সেন্স বা স্নায়ুগুলো হয়তো অকেজো হয়ে গেছে

পেভ's picture
রূপকথার গন্ধমাখা

পেভ 2 সপ্তাহ 2 দিন আগে

রূপকথার গন্ধমাখা যেন
আদ্যোপান্ত সুন্দর কবিতা - শব্দ আর চিত্ররা যেন পেখম মেলে ধরেছে আর রিমঝিম বরষা ঝরছে

সানি's picture
শীত ফুরোনোর গল্প শোনায়

সানি 2 সপ্তাহ 2 দিন আগে

শীত ফুরোনোর গল্প শোনায় সাঁঝে
বুড়ো ফকির, একলা ও তার কুকুর
অবান্তরের সীমানা হয় নাকি?

বিশেষ করে ঐ ‘অবান্তরের সীমানা হয় নাকি?’
পদ্যটা অসম্ভব ভাল লিখেছেন

kalyan's picture
অপূর্ব কাব্য

kalyan 1 সপ্তাহ 3 দিন আগে

অপূর্ব কাব্য



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline