অবেলায় বেলা

শ্রীহরি গলগ্রহ's picture
শ্রীহরি গলগ্রহ সোম, ২০২৬-০২-১৬ ২০:৫৩

[ইদানিং বেশ কিছু প্রতিবেদন দেখলাম যেখানে বলা হয়েছে কিভাবে আগামী দিনে পাইকারি বেকারত্ব ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। এই প্রেক্ষিতে, এক অত্যন্ত জনপ্রিয় বাংলা গানের একটা অন্য version মাথায় এলো। প্রায় একটা প্যারালাল উইনিভার্সের মত। ]

চাকরিটা আজ চলে গেলো বেলা শুনছো?
এখনো ঠিক ভাবতে পারছিনা।
খাবার গুলো টেবিল থেকে তুলে দিতে পারো,
মাকে বলে দাও বাড়ি আজ ফিরছিনা।

চাকরিটা আজ চলে গেলো বেলা সত্যি…
আর মাত্র কয়েকটা মাস ব্যাস।
নোটিসেতে ওরা হাফ টাকা দেবে,
তিন মাস পরে তাও নেই,
চুপ করে তুমি, বেলা কিছু শুনছো না?

এটা কি পূর্ত ভবন মোড়? বেকার ভাতার লাইন?
পারবোনা আমি আর ভাড়া গুনতে।
ভিড় মেট্রোতে ঠেলাঠেলি করে আজকে এখানে এসেছি,
পোড়া রোদে আর পারছিনা দাঁড়াতে।

এটা কি পূর্ত ভবন মোড়? বেকার ভাতার লাইন?
দিন না বলে আমাকে একটিবার?
দালাল ধরছে ছেঁকে, এই রাস্তার কোণে কোণে,
আর পারছিনা, হয়ে গেছি জেরবার।

দুঃস্বপ্ন হয়ে গেছে বেলা সত্যি।
ফেল হয়ে গেলো সবই পরীক্ষা।
মাসের বাজেট কাটাকাটি করে,
মুখ দেখাদেখি বন্ধ দুজনে,
চেক বাউন্সের করবো অপেক্ষা।

আতঙ্ক থেকে নেই কেনো বেলা মুক্তি?
স্কুল ফি গুলো বাকি পরার পর,
সাদা কালো জঞ্জালে ভরা নিষ্ঠুর এই শহরে,
ভাঙবে বুঝি তোমার আমার ঘর।

চুপ করে দেখি বেলা তুমিও কাঁদছো?
জোমাটোতে আমি হয়ে যাবো ভর্তি,
কোড লিখে লিখে ডলার আনার সময় গেছে পেরিয়ে,
হ্যালো, তুমি বুঝতে পারছো কি?

এটা কি পূর্ত ভবন মোড়? বেকার ভাতার লাইন?
পারবোনা আমি আর ভাড়া গুনতে।
ভিড় মেট্রোতে ঠেলাঠেলি করে আজকে এখানে এসেছি,
পোড়া রোদে আর পারছিনা দাঁড়াতে।

এটা কি পূর্ত ভবন মোড়? বেকার ভাতার লাইন?
দিন না বলে আমাকে একটিবার?
দালাল ধরছে ছেঁকে, এই রাস্তার কোণে কোণে,
আর পারছিনা, হয়ে গেছি জেরবার।

(অঞ্জন দত্তের 'বেলা বোস' গান ভিত্তি করে লেখা)

হলুদ's picture
অনবদ্য

হলুদ 3 সপ্তাহ 3 ঘন্টা আগে

অনবদ্য

এনা's picture
দারুণ

এনা 2 সপ্তাহ 6 দিন আগে

দারুণ

jk's picture
দুর্দান্ত কম্পোজিশন

jk 2 সপ্তাহ 5 দিন আগে

দুর্দান্ত কম্পোজিশন

kalyan's picture
উপভোগ করলাম এটা সেরা - "এটা

kalyan 2 সপ্তাহ 5 দিন আগে

উপভোগ করলাম

এটা সেরা -
"এটা কি পূর্ত ভবন মোড়? বেকার ভাতার লাইন?
দিন না বলে আমাকে একটিবার?
দালাল ধরছে ছেঁকে, এই রাস্তার কোণে কোণে,
আর পারছিনা, হয়ে গেছি জেরবার।"

রুকু's picture
ব্রিলিয়ান্ট এরকম আরো চাই

রুকু 2 সপ্তাহ 5 দিন আগে

ব্রিলিয়ান্ট
এরকম আরো চাই

Hiya _Raja's picture
অনবদ্য ! সত্যিই ব্রিলিয়ান্ট !

Hiya _Raja 2 সপ্তাহ 5 দিন আগে

অনবদ্য ! সত্যিই ব্রিলিয়ান্ট !

অনি's picture
মাস্টারপিস !!

অনি 2 সপ্তাহ 3 দিন আগে

মাস্টারপিস !!

অনি's picture
"জোমাটোতে আমি হয়ে যাবো

অনি 2 সপ্তাহ 3 দিন আগে

"জোমাটোতে আমি হয়ে যাবো ভর্তি,
কোড লিখে লিখে ডলার আনার সময় গেছে পেরিয়ে,"

"এটা কি পূর্ত ভবন মোড়? বেকার ভাতার লাইন?
দিন না বলে আমাকে একটিবার?
দালাল ধরছে ছেঁকে, এই রাস্তার কোণে কোণে,
আর পারছিনা, হয়ে গেছি জেরবার।"

মাস্টারস্ট্রোক !!

অনি's picture
আর এই প্যারালাল উইনিভার্সের

অনি 2 সপ্তাহ 3 দিন আগে

আর এই প্যারালাল উইনিভার্সের আপনি মাস্টারমাইন্ড
আপনি এরকম আরো অনেক sure দিতে পারবেন পাঠককে
অপেক্ষা রইল

পেভ's picture
পাইকারি বেকারত্ব হয়তো

পেভ 2 সপ্তাহ 2 দিন আগে

পাইকারি বেকারত্ব হয়তো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, এত লোক চারপাশে গিজগিজ করছে

গানটা কিন্তু দুর্দান্ত হয়েছে, অরিজিনালটার থেকেও বর্তমান সময়ের সাপেক্ষে বেশি উপভোগ্য



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline