পাগলের কীর্তন

তুই আলো হয়ে বলে যাস কেন ভালবাসা ভালোবাসা
ছুঁয়ে ছুঁয়ে যাস, নুইয়ে দিয়ে যাস আকাশ ছোঁয়ার আশা
আমার যা কিছু পিছু টান আর যা কিছু অধিক চাওয়া
তোকে ছুঁলে সব, ভারী উৎসব তুই ছুঁলে সব পাওয়া।
বাতাস পাগল তোকে ঘিরে আর আর এক পাগল আমি
কেন চেয়ে থাকি আমি জানি না কি, জানে অন্তর্যামী।
তোর কথাকলি বাতাসে জড়ালি পাগলে মাতালি চাওয়া
তোর চোখ চাওয়া সিন্ধু বারোয়া সে কেমন গান গাওয়া
তোর চোখে হয় অরুন উদয় ভৈরবী বৈভব
ঘুম ঘুম রাত, জুড়ে যাতায়াত তোর কথাকলি সব
হেসে দিলে তুই আশমান ছুঁই তুই ছুঁলে সব পাওয়া
কে জানে কি করে নাচে তোকে ঘিরে কেন যে পাগল হাওয়া
ভালবেসেছিস মাথা কিনেছিস বিনি মাগনার দামে
নিলাম নোটিস তাই বুঝি দিস বেবাক হাসির খামে
তোর ধুলোখেলা থেমে যায় বেলা আর থেমে থাকি আমি
মন্দ বাসার এ কেমন নেশা জানে অন্তর্যামী
আকাশ পাগল বাতাস পাগল আর এক পাগল আমি
কেন ভালোবাসি সেই জানে আর জানে অন্তর্যামী



অনি 2 সপ্তাহ 3 দিন আগে
অসামান্য লাগল, মানে সেটুকু বলা অবশ্য কম বলা হবে
অনি 2 সপ্তাহ 3 দিন আগে
"তোর কথাকলি বাতাসে জড়ালি পাগলে মাতালি চাওয়া
তোর চোখ চাওয়া সিন্ধু বারোয়া সে কেমন গান গাওয়া
তোর চোখে হয় অরুন উদয় ভৈরবী বৈভব
ঘুম ঘুম রাত, জুড়ে যাতায়াত তোর কথাকলি সব"
সুপার ডুপার নেশেলি
পাগলাবাবু 2 সপ্তাহ 2 দিন আগে
অনেক ধন্যবাদ !
নতুন মন্তব্য পাঠান