ফসলের গান ২

একজন কবিতা-কুটুম্ব's picture
রক্তিম

ফসলের গান ২
- (রক্তিম)
এসো নতুন হয়ে এসো এসো
সোনা রোদ্দুরে ঝলমলিয়ে হেসো
কুয়াশা চাদর সরিয়ে দিয়ে এসো
এসো বুকের উপর এসো
এসো মুখের উপর এসো
ক্লান্তি ঘৃণা হিংসা সরিয়ে এসো
এসো মরে মরে যাওয়া জীবনের তীরে তীরে
তোমার ছোঁয়ায় গান গাই সুরে সুরে।

দাও দাও হেমলক সরিয়ে দিয়ে এসো
অমৃত ধারার বরিষণে
দাও মুক্তি এনে দাও।
যেখানে যত ক্ষত আছে
দাও সব সারিয়ে দাও।
সারি সারি মৃত সাম্পানে
শান্তি বারির সিঞ্চনে
বাঁচবার নব মন্ত্রে জাগাও
এসো এসো হে দিনের দান।
তুমি যে কাল ভৈরব
তুমিই উদার তুমি সময় মহান।
শোনাও শোনাও অন্তর জুড়ে
রিক্ত মাঠে যুক্ত হয়ে গাই ফসলের গান।
নব নব আনন্দে দাও ভরে দাও
এই পৃথিবীর সবার মন প্রাণ।

অনি's picture
গান হিসাবে খুবই

অনি 2 সপ্তাহ 3 দিন আগে

গান হিসাবে খুবই ভাল লাগল



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline