মন্দ বাসে

hiya's picture
hiya শনি, ২০২৬-০২-১৪ ১৬:২৪

এখানে স্বপনের মতো তুই আর তোর যত কথা
আর অসম্ভব পণ
কি করে বললে তুই খুশি হোস,
কতখানি আমার আপন -
আর যতটা হাসির মতো তুই আর তোর
গভীর ব্যাখ্যানের মতো চোখ
দিয়ে চাওয়ার ভেতর দিয়ে চাওয়ানোর
বিমুগ্ধ চাওয়া - যাহোক -
প্রেম চেয়ে -
চেয়ে চেয়ে সব খোয়ানোর রোখ -

ভালো তো সবাই বাসে,
মন্দ বাসে সেই বুঝি জানে
কে এক টানে -
এক্কেবারে বেবাক ফকির হবার ঝোঁক !

__________________

কিছু না

m.c.'s picture
Superb

m.c. 25 সপ্তাহ 16 ঘন্টা আগে

Superb

এনা's picture
বেশ বেশ

এনা 25 সপ্তাহ 13 ঘন্টা আগে

বেশ বেশ

অ্যাভেরিয়ন's picture
"গভীর ব্যাখ্যানের মতো

অ্যাভেরিয়ন 25 সপ্তাহ 10 ঘন্টা আগে

"গভীর ব্যাখ্যানের মতো চোখ"

Have you seen such eyes? You are really lucky then
কবিতাটি চমৎকার লিখেছেন, আরো কিছুটা বড় হতে পারত, আরো linger করলেও করতে পারত Smile

অ্যাভেরিয়ন's picture
"মন্দ বাসে সেই বুঝি

অ্যাভেরিয়ন 25 সপ্তাহ 10 ঘন্টা আগে

"মন্দ বাসে সেই বুঝি জানে"

This is also very aptly said.
এটা দিব্য বলেছেন

মধুছন্দা's picture
‘চেয়ে চেয়ে সব খোয়ানোর রোখ’

মধুছন্দা 25 সপ্তাহ 9 ঘন্টা আগে

‘চেয়ে চেয়ে সব খোয়ানোর রোখ’ Smile যা বলেছেন !

tosko's picture
ভাল লাগল

tosko 25 সপ্তাহ 8 ঘন্টা আগে

ভাল লাগল Smile

tosko's picture
ফকির হবার ঝোঁক শুধু না, ফকির

tosko 25 সপ্তাহ 8 ঘন্টা আগে

ফকির হবার ঝোঁক শুধু না, ফকির হয়েছিও বটে Sad

ASIT KUMAR ROY's picture
অনবদ্য একটা কবিতা। আসলে নিজের

ASIT KUMAR ROY 25 সপ্তাহ 7 ঘন্টা আগে

অনবদ্য একটা কবিতা।

আসলে নিজের মুখ দেখতে পাইনা
তোমার চোখেই দেখি
আমার আমির সব কালো ধরা পড়ে
আর তখনি পিছিয়ে আসি।
নিজেকে নিজে সবচেয়ে ভালো জানি
তাইতো দু'পায়ের দুরত্ব।
যদিও বুঝি দ্রাঘিমা রেখা অবশেষে
তোমাতেই এসে মেশে।

আসলে সবটা দিয়েই যে সুখ পেতে হয়
আসল সত্যটা গোপন রাখি।
তাই দুঃখগুলো ভিড় করে কচুরিপানার মত
জীবনের ক্লান্ত দিনের প্রহরে।
পাড়ায় পাড়ায় যতই বেড়াই ছবি সেই এক
দুঃখের পশরা সাজিয়ে রেখেছে।
ফিরিয়ে দেয় সবায় দুঃখ কেউ কিনতে চায়না
অনাহুতের মতন ঘরে আসি।
বুদ্ধ বুঝি তাই অন্তরমুখী সিংহাসন ছেড়ে
বৃক্ষ ছায়াতলে শান্তি মুক্তি খুঁজেছিল।

মৈনাক's picture
মন্দ বাসে

মৈনাক 25 সপ্তাহ 4 ঘন্টা আগে

ভালবাসার প্রতিশ্রুতি রাখতে চাওয়ার অনবদ্য কবিতা

.....

মৈনাক

হিয়া 's picture
সব্বাইকে অনেকানেক আন্তরিক

হিয়া 24 সপ্তাহ 6 দিন আগে

সব্বাইকে অনেকানেক আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

Hiya _Raja's picture
@অ্যাভেরিয়ন, অনেক ধন্যবাদ

Hiya _Raja 24 সপ্তাহ 5 দিন আগে

@অ্যাভেরিয়ন, অনেক ধন্যবাদ,

মনে হয় দেখেছি, - আর দেখে প্রথমেই ঐ কথাই মনে হবে
লাকি!



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline