ভালোবাসা গুচ্ছ
শনি, ২০২৬-০২-১৪ ১৩:১৮ কুমু
ভালোবাসার দিন....
ভালোবাসি ভালোবাসি....
বলিনা আর মিছেমিছি
আছি এতো কাছাকাছি
যেন খেলছি কানামাছি
হৃদয় বলে লাভ-ডাব
আমি-তুমি বলি থাক-থাক
লাল গোলাপ জরি-ফিতায়
'ভালোবাসি' বলি এ দিনটায়
ভালোবাসার দিন .....
প্রতিদিন হোক অমলিন ।
শুধু ভালোবাসার
একটা দিন
শুধু ভালোবাসার
আক্ষরে আক্ষরে চেয়েছি গাঁথতে
তারা হারিয়েছে মন ক্যারাভান
নিরবতায় ধূ ধূ অন্তর
ছবি আঁকে রংগের ধ্যানে
সবই মিলায় মেঘে-হাওযায়
হৃদয় পথিক
খোঁজে তবু
ভালোবাসার পথ !
ভালবাসার মরশুমে
এই ভালবাসার মরশুমে
মন-পলাশের রংগে
তোমাকেই আবার ভালবেসে ফেলি
গোলাপী জড়ি ফিতায় ফসকা গিরু
পুরানো তোমাকেই বেঁধে ফেলি
নিষিদ্ধ শায়েরী অজানা বন্দর তুমি
জেনেও নোঙ্গর ফেলি
আড়ালে মনভারী
আলগা চোখে চোরাকাঁটা অভিমান
ভুল করেই প্রেম কিনে ফেলি !
হ্যাপি ভ্যালেন্টাইনস ডে
চারিদিকে বেহাগ গোলাপী মূর্ছনা
লভ-হার্ট সপে সপে বেচাঁ কেনা
সপিং করি কিছু গোলাপী লভ-হার্ট, লেফাফা
আমার সেজন সুচারু ভাব বোঝে না
বলে ওসব ফালতু বাহানা
তার গোলাপী সোহাগ বাজে রাত দুপুরে
সকাল বেলা কাঁদাজল
কি করি , কি করি ?
আমার শোণিতে গোলাপী লভ-ডব
সুজনবন্ধু পাঠায় গোলাপী লভ-ইমোজী
বলে “হ্যাপি ভ্যালেন্টাইনস ডে”
দিলেম পাঠিয়ে গোলাপী লেফফা আর লাভজী
তোমরা বল ইশকিয়া ? না পরকীয়া ?
মৌসম হ্যায় আশিকানা
কতদিন নেই আমন্ত্রণ নিমন্ত্রণ
লাল গোলাপের আক্ষরে
সুদূর পিয়াসীমন
মেঘরোদ ভূবনে ভরে নেয়
পাখা মেলে
সুন্দর করে অজানারে
না বুঝে তা বুঝে
দোল দোল হাসিতে
রিম্ ঝিম্ বৃষ্টি মনজুড়ে
স্বপ্নের ভীড়ে
তোলপাড় উচ্ছাস
ফিরে দেখা আনচান
মৌসম হ্যায় আশিকানা
“মৌসম হ্যায় আশিকানা
এ দিল কাহিছে ওনকো এসেমে ঢুন্ড লানা ।”
প্রেম
ছেলেটি : তোমর চোখ বন্ধ কর
মেয়েটি: ঠিক আছে করলুম
(মেয়েটির চোখ রন্ধ )
ছেলেটি: কি দেখতে পাচ্ছ ?
মেয়েটি :কিছু না
ছেলেটি: এটাই আমার জীবন তোমাকে ছাড়া !
প্রেমবৃত্ত
তৃপ্তির আগুনে পুড়ে নিরন্তর ঋতুমতি
তার পেলব সৌষ্ঠব নিয়ে অংকুরিত হয়
অনুভূতির প্রথিত অরণ্য জাগে নবজন্ম
নিপাটচুলের ভাঁজে সুবাসিত জুইঁ
নৈ:শব্দে ভেসে যায় যুগান্তরের অভিমান
অচিন মায়ায় দুলে দুলে উঠে গৃহস্থালী
নুতন প্রজন্মের স্বপ্নে বেনারসীমন
যড় ঋতুর অনুক্ত বৃত্তে ডুবে যায় চাঁদ
এক ষড়শীর বুকে ছলো্ ছলো্ মধ্যদুপুর ।
ভ্যালেনটাইন'স ডে
এতো কাছাকাছি প্রতিদিন প্রতিক্ষণ
হৃদয়ের নির্যাসে
চোখের লেন্স যে জ্যামিতি মাপে
তার দূরত্ব বা ঘনত্ব কত !
হয়তো এই সব দাঁড়ি,কমা,সেমিকোলন
বাদ দিলে...
আখর গুলো আরো অর্থহীন
গোলাপবিহীন কতদিন কতক্ষণ
তোমাতে আমাতে আজও আরক্তিম !
ভালবাসার দিন
কত পিছুটান
কত প্রতিক্ষা
অলিখিত সেইসব ধুলোখেলা
মন দেয়া-নেয়ার দিনগুলি
গোলাপের নির্জাস নিয়ে
ফিরে ফিরে আসে না আর
ইচ্ছেরা ভুলে যায়
কুড়িয়ে পাওয়া পাপড়ি
বাতাসে উড়িয়ে দিয়ে বলি
নিষিদ্ধ দুপুরে দেয়া একটা গোলাপ কলির
নাম ভালবাসার দিন !
তুমিও কি তাই বলেছিলে ?
ভ্যালেনটাইন’স ডে
হাফ প্রাইজ ! হাফ প্রাইজ !!
ফিফটি পার্সেন্ট অফফ !
কৌতূহল নিয়ে ঢুকে দেখি…
আহা ! অপূর্ব সব গোলাপ
অর্ধেক দামে বিক্রি হোচছে
ভ্যলিনটাইনস’ডে তে প্রেমিকদের
গোলাপ কিনতে উৎসাহিত করছে
কিনে ফেললাম একতোড়া বেগুনী গোলাপ !
পরক্ষণেই ভাবি, কাকে দেব এ গোলাপ ?
যাকে দেওয়ার ছিল
সে আজ মন সমূদ্র পেরিয়ে কোথায়…
মুছে গেছে তার নাম ঠিকানা ….
এ গোলাপ তার
যাকে নিয়ে জীবনকে ভালবাসার গল্প শুরু
জীবনের অর্ধেক গাঁথা
বাকি অর্ধেক বাকিতে রইলো !!
ভালোবাসায় রয়ে যাবো
কুমু
আমিই ভূমিকা
নিস্তব্ধতায়
কোলাহলে
অরণ্যে
অনেকটা পথ
অনেক স্বপ্নের দোরে
অপেক্ষার প্রদোষে
যদি আবার দেখা হয়
ক্ষতি নেই কোন
আবারও রোমন্থনে যাবো
হারানো আঙিনায়
কিছুটা অন্তরে
কিছুটা বাহিরে
কিছুটা সত্যি
কিছুটা স্মৃতি
কিছু তো অমূল্য
কিছু জঞ্জাল
কিছু সুখ
কিছু দুঃখ
কাব্যময়তা
সংগীতময়
জীবনের অষ্টপৃষ্ঠে
হারানোর কিছু নেই
ভালোবাসায় রয়ে যাবো
আর অভিমান থাকবে না !
- কুমু-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 344





m.c. 3 সপ্তাহ 2 দিন আগে
Beauitful
এনা 3 সপ্তাহ 2 দিন আগে
দারুণ কুমুদি
অ্যাভেরিয়ন 3 সপ্তাহ 2 দিন আগে
আমি বলব Long and Beautiful
অ্যাভেরিয়ন 3 সপ্তাহ 2 দিন আগে
"কি করি , কি করি ?
আমার শোণিতে গোলাপী লভ-ডব
সুজনবন্ধু পাঠায় গোলাপী লভ-ইমোজী
বলে “হ্যাপি ভ্যালেন্টাইনস ডে”
দিলেম পাঠিয়ে গোলাপী লেফফা আর লাভজী
তোমরা বল ইশকিয়া ? না পরকীয়া ?
মৌসম হ্যায় আশিকানা"
আজকের স্পেশাল মুড আর আবহটা চমৎকার ধরেছেন!
মধুছন্দা 3 সপ্তাহ 2 দিন আগে
ভালোবাসা গুচ্ছ-র জন্য অনেক, অনেক ভালোবাসা কুমুদি
tosko 3 সপ্তাহ 1 দিন আগে
‘‘নিষিদ্ধ শায়েরী অজানা বন্দর তুমি
জেনেও নোঙ্গর ফেলি
আড়ালে মনভারী
আলগা চোখে চোরাকাঁটা অভিমান’’
কেয়া বাত কেয়া বাত
আপনারে এক সহস্র গোলাপ এমন সুন্দর করে লিখবার জন্য
tosko 3 সপ্তাহ 1 দিন আগে
‘‘ফিফটি পার্সেন্ট অফফ !’’
যা বলেছেন, এইটা নিয়ে কিছু লিখতে ইচ্ছা হচ্ছে!!
kalyan 3 সপ্তাহ 1 দিন আগে
চমৎকার লিখেছেন
Kumu 2 সপ্তাহ 6 দিন আগে
সব্বাইকে আন্তরিক ধন্যবাদ ও
ভালোবাসা দিবসের ভালোবাসা রইলো ????????????????????????
m.c
এনা
মৈনাক
অ্যাভেরিয়ন
মধুছন্দা
tosko
kalyan
নতুন মন্তব্য পাঠান