কড়চা

ছড়া বাবু
অনেক নিজের ভিড়ে
নিজেকে আয়না ঘিরে
ছন্নছাড়া হারানো আপন
বেবাগা বেসুরো দিনে
অচল টাকায় কিনে
অন্ধবন্ধ এ দিন যাপন ।
রাজা গজা সাজা সাজি
নারাজি ও নিমরাজি
কোতোয়াল কাজী ও আসামি
দিন শেষে দিন খাই
আমিই আমার রায়
আমিই সে গুঢ় অন্তর্যামী



মুরুক্কু 49 সপ্তাহ 9 ঘন্টা আগে
অনেক নিজের ভিড়ে
কি করে ভিজাই চিঁড়ে
ঢেউহীন জলের মতো
নিজেকে বয়ে চলি কত
অচেনা ছায়ার সাথে দেখা প্রতিদিন
ভাঙা স্বপ্নের গিঁট খুলে
সময়ের বেভুলা ভুলে
হেঁটে যাই কথা-না-বলা পথ, পথহীন
গোপন সব যন্ত্রণা
মৌনতারই মন্ত্রণা
তবু আমি ভাঙি না কালের অভিশাপ
মাপকাঠি প্রেয়সীর হাতে
ভাগ্য লেখে সে নীরব রাতে
পুণ্য সকল তার, বাকিসব মোর পাপ
উড়ুউড়ু 49 সপ্তাহ 8 ঘন্টা আগে
কড়চা নাকি কড়া এক কাপ চা
বুকের ভিতরে কে কবে দিয়েছিলো ঘা
সেই থেকে চন্দ্রে চন্দ্রে চলি
কালো চাঁদ, ফুটোফাটা অলিগলি
কে যে এক এলোচুলে
কান থেকে দুল খুলে
নিঃসঙ্গতার ছুরি নিয়ে রাতে পিছু হাঁটে
গুরুগম্ভীর তবু তুলতুলে
তার স্বপ্নরা এক্কেরে চুলবুলে
সে নদীতে কেউ তো নাও বাঁধে না ঘাটে!
ছড়াকু 49 সপ্তাহ 8 ঘন্টা আগে
অচল টাকায় কিনে নিই
অচল যত কাব্য
কেমন করে তবে, তার
সচল জলে নাবব?
না-রাজি ও নিমরাজি
ফারাক জানে কেউ?
হয়তো এক পলাশ-দিনে
পিছে লাগল ফেউ
স্লিমকে যদি সিলিম বলি
রূপকে যদি অঙ্গার
বিনতামাকে ছিলিম টানি
কি দরকার সংজ্ঞার
লড়াকু 49 সপ্তাহ 5 ঘন্টা আগে
বৃক্ষ তুমি কি গাছ আম না আমড়া
আঁটিতেই পরিচয় ছাড়ালে চামড়া
কড়চায় ঢং ঢং, কুশীলব মাখে রং
বাজারে নাচিবে সং, দেখিব আমরা
ঘণ্টার আর্তনাদে, কেহ কি ককিয়ে কাঁদে
কোমর কষিয়া বাঁধে লড়াকু দামড়া
ছড়াতে ছড়াতে ছড়া
কেন কাঁদে মনোহরা
কেন বাঁধে দড়ি দড়া
দুঃখে ফাটে প্রাণ
ছড়ানো ছিটানো ব্যথা
সিদ্ধ করি মনোরথা
ঝপাং খপাং ক্ষ্যাপা
দন্তে দাও শান।
বৃক্ষ তুমি কি গাছ
আমড়া না আম
বৃক্ষ নয়, একচুয়ালি
কামড়ানো কাম
জমে উঠেছে, চলুক চলুক!!
মিষ্টিখোর 49 সপ্তাহ 4 ঘন্টা আগে
ছড়াতে ছড়াতে ছড়া,
কেন কাঁদে মনোহরা?
সন্দেশ চায় হিমঘর
যেমতি কন্যেটি মাঙে বর
ক্ষীরকদম্ব পুণিম্যে রাতে
যায় না কভু সংঘাতে
এলোমেলো আদরের ভুবন
কালো জামে খেয়ে চুম্বন
দেখি লাড্ডু বা দরবেশ
নিয়েছে চমচমের ছদ্মবেশ
GiJoe 49 সপ্তাহ 4 ঘন্টা আগে
জাীজতাংগূব আজগুবি নয় মোটে
নেপচুনে খালি গায়ে, সে তো ছোটে
দূরবীনে না হোক, দেখা পাবে তার
ঠিকঠাক কাছবীনে, ঐ দূরের পাহাড়
হিলাহিলা নৃত্যে, যদি পাও জাীজতাং
গূবগূব গূব হরফের শব্দ উৎপটাং
অতনু দত্ত 49 সপ্তাহ 3 ঘন্টা আগে
স্লিমকে যদি সিলিম বলো
রূপকে বলো চারকোল
গয়না-বড়ি গয়না ভাবো
হর্তুকিকে নারকোল
কড়চা ভুলে কড়ক 'র' চা
তিতকুটে এক পথ্য
মান অভিমান চায়ের কাপে
ভাঙ্গাই অমোঘ সত্য
তক্ক চলে আমড়া না আম
চুষছে আঁটি বিশ্ব
তোর ঠোঁটে লাল, আমারটা নীল
বিষের নেশায় নিঃস্ব
লিমু 49 সপ্তাহ 3 ঘন্টা আগে
রূপকে বল্লে পর চারকোল
‘বডি-শেমিং’ বাজ্বে ঢাকঢোল
পালাই কোথা
হেথা হোথা
সবচেয়ে ভালো মা’র কোল
ছোড়ুই 49 সপ্তাহ 3 ঘন্টা আগে
গয়না-বড়ি গয়না ভাবি
সয়না এ সুখ সয়না
পাখপাখালি ময়না শালিখ
পিঞ্জরে প্রাণ রয়না
পথ্য যদি তিতকুটে
ফ্রিতে যদি যায় জুটে
অপরূপা নার্স লাস্যে
এ দিল নেয় লুটে
কড়চা যখন কড়ক 'র' চা
দত্ত রচে পদ্য
মধ্যরাতে বধুয়া ভুলে
ছন্দে জাগব অদ্য
ছড়া বাহন 49 সপ্তাহ 16 মি আগে
গভীর রাতে বা কারা ছড়াকে ছড়াচ্ছে
ছড়িয়ে ছড়ার ছাল মঞ্চ ভরাচ্ছে
বেকার কবিতা লিখে এ মায়া বাড়াচ্ছে
গুচ্ছ পাগলে মিলে সাঁকোটা নাড়াচ্ছে
ধরে আন গোটা ছয় করে দেবো লম্বা
মাঝরাতে ঘুম চোখে কেউ কিসে কম বা
ছড়া কার কি তোমার ছড়ার লেগেছে ধুম
ছড়াকে ছড়িয়ে দিয়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দ্রুম।
ছন্নছড়া 48 সপ্তাহ 6 দিন আগে
গভীর রাত এই প্রান্তে
ওই প্রান্তে হয়তো সবে সকাল
ছন্দবিহীন লাট্টু দুনিয়া এই
ছন্দ মিলের আকাল
ছড়ার ফিকির খুঁজে তাই
একটু জাগছি নিশা
ছড়ার ভিতর ব্রেক-আপ
কিম্বা মেক-আপেরই দিশা
পাগল নাড়ায় সাঁকো?
বলল কোন পাগলে বলো
ইঞ্জিনিয়ারদের কর্মগুণে
সাঁকোরা ভাই হচ্ছে টলোমলো
ASIT KUMAR ROY 48 সপ্তাহ 3 দিন আগে
চলছে জীবন জুড়ে করচা
হাতে রয়ে গেল পরচা
জীবনের অনেকটা গেছে খরচা
ঠাণ্ডা হয়ে গেছে গরম লালচা
ধান্দা যারা করেছে ডাণ্ডা খাবে
মধু যারা আনে তারা কলা পাবে
রাজা রানী মৌমাছি স্বাদ পাবে
চিরদিন কি ইস্বর বুঝিয়ে দেবে।
নতুন মন্তব্য পাঠান