কস্তুরী বাস

অতনু দত্ত's picture
অতনু দত্ত সোম, ২০২৫-১২-০১ ১৬:৫৪

হেঁটে যাওয়া পথে দরোজায় হাসি দাঁড়িয়ে
গোধূলির ছোঁয়া লেগে থাকে গালে, নজরে
কস্তুরী বাস নাভিমূলে, হৃদি পদ্মে
আদরের দাগ মিশে থাকে বুকে পাঁজরে

কস্তুরী বাস ছাড়ে না তো পিছু, আটকায়
হাত টেনে ধরে, বলে পৃথিবী তো অন্ধ
ভালোবাসা সে তো গোপনে গহীনে বহমান
কস্তুরী ডাকে ভোলা যায় প্রতিবন্ধ

সামনের মাঠে সবুজ ঘাসের অঞ্চল
ব্যালকনি জুড়ে মন থাকে, গান গুনগুন
মৃগনাভি বাস ভেসে যায় মৃদু হাওয়াতে
কেউ বেঁচে ওঠে, কেউ বেমালুম হয় খুন

রাস্তার মোড় ঠিক বেঁকে যায় আকসার
যত নাম লেখো সব মুছে দেয় লগ্ন
কামুক সুবাসে নেশা করে পরিশ্রান্ত
আদিম পুরুষও কস্তুরী খোঁজে মগ্ন

m.c.'s picture
Beautiful

m.c. 45 সপ্তাহ 2 দিন আগে

Beautiful

রেবতী's picture
ছন্দের একটা অমোঘ আকর্ষণ

রেবতী 45 সপ্তাহ 2 দিন আগে

ছন্দের একটা অমোঘ আকর্ষণ আছে
আর এই কবিতাটি এতটাই সুলিখিত - বলতে ইচ্ছা করছে, ‘পারফেক্ট’

kalyan's picture
অপূর্ব! চমৎকার!

kalyan 45 সপ্তাহ 2 দিন আগে

অপূর্ব! চমৎকার!

উড়ুউড়ু's picture
যাদু করা কলম, নিজেরে

উড়ুউড়ু 45 সপ্তাহ 2 দিন আগে

যাদু করা কলম, নিজেরে হিপ্নোটাইজড্ লাগছে

এনা's picture
দারুণ অতনুদা

এনা 45 সপ্তাহ 2 দিন আগে

দারুণ অতনুদা

মিষ্টিখোর's picture
অতীব সুস্বাদু সব লাইন, খু-ব

মিষ্টিখোর 45 সপ্তাহ 2 দিন আগে

অতীব সুস্বাদু সব লাইন, খু-ব সুন্দর কবিতা

রেহানা's picture
আকণ্ঠ মুগ্ধতা থাকল

রেহানা 45 সপ্তাহ 22 ঘন্টা আগে

আকণ্ঠ মুগ্ধতা থাকল

তানিয়া's picture
অপূর্ব লাগল, মাধুর্যটা প্রাণ

তানিয়া 44 সপ্তাহ 6 দিন আগে

অপূর্ব লাগল, মাধুর্যটা প্রাণ ছুঁয়ে ছুঁয়ে গেল

অভি's picture
নেশা ধরানো, ঝিম ধরানো আরো হোক

অভি 44 সপ্তাহ 6 দিন আগে

নেশা ধরানো, ঝিম ধরানো
আরো হোক অতনুদা

শিউলি's picture
খুব, খুব সুন্দর অতনুদা

শিউলি 44 সপ্তাহ 3 দিন আগে

খুব, খুব সুন্দর অতনুদা

রুবারু's picture
অপূর্ব অতনুভাই

রুবারু 44 সপ্তাহ 3 দিন আগে

অপূর্ব অতনুভাই

ASIT KUMAR ROY's picture
কে বা কারা যেন লাশটাকে ফেলে

ASIT KUMAR ROY 44 সপ্তাহ 2 দিন আগে

কে বা কারা যেন লাশটাকে ফেলে গেছে
হিমের পরশ পেয়ে সে যেন জীবন্ত ছবি
প্রতিটি রক্তবর্ণ লাল চুনির মতন
খুবলে নিয়েছে চোখ
হয়তো চোখের আগুনে প্রতিবাদ করেছিল।
জিভ কেটে নিয়েছে যদিবা বেঁচে যায়
ঘটে যাওয়া সত্য ব্যক্ত করতে পারবেনা।
আঙুল গুলো সব ভাঙা
হয়তো কোনক্রমে বাঁধা দিয়েছিল।
আদুর শরীরে আঁকাবাঁকা আঁচরের রক্তনদী।
ন্যায় বিচার আশা করা বৃথা!
বিচার ব্যবস্থা আজ হয়ে গেছে প্রহসন।

মানুষ কি করে আর একটা মানুষের সাথে
এমন পশুর মতন আচরন করতে পারে?
এরায় কি প্রস্তর যুগের সেই আদিম মানুষ?
নিজের স্বার্থ রুপায়িত করতে নরখাদক হয়?

কস্তূরী বাস সবায় পায়না হয় তাঁর অমর্যাদা
সে অভিমানী, তাই হারিয়ে যায় পিছিয়ে যায়
পিছু হটতে হটতে একসময় ফুরিয়ে যায়
কিছুতেই আর ধরা দেয় না।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small> <table> <tr> <td> <th> <tbody>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline