ধুলো, বাতাস এবং অন্যান্য

একজন কবিতা-কুটুম্ব's picture
রিফাত

বেমানান শোনায়, কারণ মানুষ শেষে ধুলো।
এই ভেবে এক টুকরো বাতাসকে ডাকতে গিয়েছিলাম
নদীর বুকে, হাঁটু-সমান কুয়াশার ভেতর।

কিন্তু সেতুর ধারে পুরোনো সাইকেলগুলো দাঁড়িয়ে ছিলো,
কার হাত থেকে যেনো নোনাধরা রক্ত টুপটুপ করে পড়ছিলো।

ওরশের মাইকে হঠাৎ শব্দ ছোড়ে কেউ।
কোন বেওয়ারিশ বাদুড় কি মাথার ওপর ডাকছে?
হাসিমুখ বাদুড় আজ রক্ত চেটে নেবে,
নৈশভোজের পরে মিষ্টি পাবে।

ম্লান হয়ে যাওয়া প্রেমের যন্ত্রে আমি নাম রাখলাম।
রাতচরা পাখি চুপচাপ নেমে এলে,
তোমাকে দেখার ইচ্ছে আবারও জেগে ওঠে।

আমার বুকে যে দাগ মেলে যাবে,
তার ওপর হয়তো লেখা উচিত ছিলো-
সবকিছু ভঙ্গুর।

আমি রাগ করতে গিয়ে, রাগেই টলমল হয়ে যাই।
দেখি এক যুবক আর এক যুবতী এক শিশুকে ফিরিয়ে আনে।
আকাশ তখন বিষণ্ন ল্যাম্পপোস্টের মতো,
চাঁদ নিজের থলি থেকে আলো ঝাড়ছে ধীরে।

রেবতী's picture
উপভোগ্য, ভাল লাগল খুব

রেবতী 28 সপ্তাহ 2 দিন আগে

উপভোগ্য, ভাল লাগল খুব

m.c.'s picture
Superb

m.c. 28 সপ্তাহ 1 দিন আগে

Superb

রেবতী's picture
আলাদাই এই অনুভূতি, সহজেই

রেবতী 28 সপ্তাহ 1 দিন আগে

আলাদাই এই অনুভূতি, সহজেই ছড়িয়ে পড়ে একটা অদ্ভুত আমেজ

kalyan's picture
মেধা আর ইমোশানের ভাবমিলন যেন,

kalyan 28 সপ্তাহ 1 দিন আগে

মেধা আর ইমোশানের ভাবমিলন যেন, পড়তে ভাল লাগে

উড়ুউড়ু's picture
এবং অন্যান্য নয়, এবং অনন্য -

উড়ুউড়ু 28 সপ্তাহ 12 ঘন্টা আগে

এবং অন্যান্য নয়, এবং অনন্য - অনন্য লিখেছেন রিফাতভাই

মিষ্টিখোর's picture
চমৎকার

মিষ্টিখোর 28 সপ্তাহ 8 ঘন্টা আগে

চমৎকার

রাণা's picture
ভিন্ন স্বাদের লেখেন আপনি,

রাণা 28 সপ্তাহ 8 ঘন্টা আগে

ভিন্ন স্বাদের লেখেন আপনি, নিয়মিত লিখা দিয়েন

রেহানা's picture
নির্লিপ্ত অথচ সম্পৃক্ত,

রেহানা 27 সপ্তাহ 6 দিন আগে

নির্লিপ্ত অথচ সম্পৃক্ত, সম্পৃক্ত অথচ নির্লিপ্ত - এই ব্যাপারটা ছত্রে ছত্রে
আরো পড়তে চাই

অভি's picture
আদ্যোপান্ত চমৎকার, আলাদাই

অভি 27 সপ্তাহ 4 দিন আগে

আদ্যোপান্ত চমৎকার, আলাদাই লেখার ধরণ

শিউলি's picture
ধুলো, বাতাস এবং অন্যান্য

শিউলি 27 সপ্তাহ 1 দিন আগে

ধুলো, বাতাস এবং অন্যান্য ভাল লাগল



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline