পাঠ

কোকো
দু' হাতে স্পর্শ কর ছাই। এ তোমার পূর্বজদের।
ধ্বংসাবশেষে রাখো চোখ, সব লিপি খোদিত থাকেনা।
পথে পথে শতধা ভ্রমণ। অথচ সকল পথ স্তূপে
গ্রন্থি বেঁধেছে এসে। তার প্রসারিত করতলসীমা
তোমার আশীর্বাদ। তোমাদের দুর্বাসা-কূট।
দুই পায়ে শৃঙ্খল আছে , দূর বাসা- আহ্বানও আছে।
এ পথ গড়ার। এই রাস্তাটি শ্রমণের, সঙ্ঘারামের।
এই পথে পায়ে মল। সে পায়েই সিকতা, কাঁকড়।
মধু আর মাধবের লীলা। পতঝর, হেমন্ত, ফল,
এই পথে উঠোন নতুন। পুরাতন রেখে ঘরদোর।
দুহাতে স্পর্শ করে ছাই, মর্মে স্বীকার করো ভুল।
ধ্বংসাবশেষে পড়ো বীজ, গর্ভে সুপ্ত পড়ো ফুল ...



দীপন চক্রবর্তী 46 সপ্তাহ 3 দিন আগে
আহা, কী দারুণ লিখেছেন!
প্রেম নেই কোনো, পাথর তাই আয়ু পেয়েছে
ঝর্না 46 সপ্তাহ 2 দিন আগে
খুব ভালো লাগলো।
m.c. 46 সপ্তাহ 20 ঘন্টা আগে
The best
m.c. 46 সপ্তাহ 20 ঘন্টা আগে
Superb!
kalyan 46 সপ্তাহ 6 ঘন্টা আগে
দুর্দান্ত
পৃথা 45 সপ্তাহ 6 দিন আগে
দুহাতে স্পর্শ করে ছাই, মর্মে স্বীকার করো ভুল।
ধ্বংসাবশেষে পড়ো বীজ, গর্ভে সুপ্ত পড়ো ফুল ...
একশো শতাংশ লা জবাব
চিরো 45 সপ্তাহ 6 দিন আগে
অসহ্যরকম ভালো, সেরার সেরা
hiya 45 সপ্তাহ 6 দিন আগে
অনেকবার পড়লাম, ভীষণ ভালো লাগার মত কবিতা !
কিছু না
নতুন মন্তব্য পাঠান