জেগে থাকে শহর

একজন কবিতা-কুটুম্ব's picture
রক্তিম

জেগে থাকে শহর
- (রক্তিম)
এ শহর কখনো ঘুমায় না
একদল ঘুমের দেশে ফিরে যায়
আর একদল ঘুমের থেকে জেগে ওঠে
আতর মাখে বাসর সাজায় সুরে সুর বসায়।
এসব কথা আমি বলছি না,বলেছে শহীদ মিনার।
ও শহরের অনেক অনেক ঘটনার সাক্ষী ছিল।
যখনই ওর কাছে যাই কিছু না কিছু বলে
ভুয়ো প্রতিশ্রুতি বহু বিশ্বাসঘাতকতা
ত্যাগের অশ্রু রক্ত ঝরা গল্পকথা।

ASIT KUMAR ROY's picture
চলে গেল সে কিছু বলে

ASIT KUMAR ROY 46 সপ্তাহ 4 দিন আগে

চলে গেল সে কিছু বলে গেলনা
সত্যি কি কিছু বলবার ছিল;
হয়তো বলবার ছিল
ফেলে আসা দিনের কথা।
ঘুমিয়ে গেছে এমনকরে যেন পেয়ে গেছে
নিশ্চিন্তে বসবাস করবার সঠিক ঠিকানা।
অথচ, এমন কথা ছিলনা বন্ধু
যে কথা বলবে বলেছিলে
সে কথা উহ্য রয়ে গেল চিরতরে।
আমারও যে কত কথা রয়ে গিয়েছে বাকি
কবে আর বলব বল।
এই রকম করে কেউ কি দিয়ে যায় ফাঁকি।

হিমের রাতে হিম ঝরে ঝরে পড়ছে
শরীরের ভিতর এঁকে বেঁকে চলেছে সরীসৃপ।
অজান্তেই মুখ থেকে বেড়িয়ে পড়ছে
হিস হিস করে ওঠা চাপা গোঙানি শব্দ।
কি জানি কেন! সব এলোমেলো হয় চেনা ছক।
যেন খান খান হয়ে ভেঙ্গেচুরে যাচ্ছে প্রাসাদ
যখন সবটা এক্কেবারে শেষ হয়ে গেল আগুনে
কষ্টের রঙ নিয়ে উড়ে গেল নীল ধোঁয়া
তবু একমুঠো ছাইয়ের ভিতর
বন্ধু তোর মুখ খুঁজে চলেছি।
হয়তো বলে উঠবি একটু অপেক্ষা কর
তোর সাথেই কথা হবে অনেক অনেক কথা,
যে কথা রয়ে গেছে বাকি।

মৈনাক's picture
ওফফফফ্‌ জাস্ট অসাধারণ!

মৈনাক 46 সপ্তাহ 4 দিন আগে

ওফফফফ্‌ জাস্ট অসাধারণ!

.....

মৈনাক



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small> <table> <tr> <td> <th> <tbody>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline