সান্ধ্যগীত
মল্লিকা রায়
বুধ, ২০২৫-১১-১৯ ১৭:১০
বুধ, ২০২৫-১১-১৯ ১৭:১০ কত আর বয়ে যাব
তুমি ছাড়া কতটা শপথ, কতটা সম্ভাষণ
নির্ণেয় গন্তব্য পথ সকলেই চলে
কত আর বৈতরনী বয়ে
নির্জন সান্ধ্যগীত
পাপড়ি খসাবো
ঘাটের প্রণয়ে জলকেলি শত ছন্দ তার
পতা খেলে দখিনা বাতাস
ফুলে ফলে বৃক্ষময় সুবাসিত জোড়
এতটায় মরুপথ কোথায় জোড়াবো
যেটুক জোয়ার হত নুড়ি বালু
হতাশার ধূ ধূ উত্তাপ।
__________________
মল্লিকা রায়/Mallika Roy.
- মল্লিকা রায়-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 234





মৈনাক 29 সপ্তাহ 2 দিন আগে
বাহ্ বেশ
মৈনাক
ঝর্না 29 সপ্তাহ 7 ঘন্টা আগে
দারুন
নতুন মন্তব্য পাঠান