দ্য বেস্ট
ঝর্না
বুধ, ২০২৫-১১-১৯ ০৫:৪৪
বুধ, ২০২৫-১১-১৯ ০৫:৪৪ “The heart of man is very much like the sea; it has its storms, it has its tides, and in its depths, it has its pearls too.” ...
সেই হাতটা আশীর্বাদের, সেই হাতে প্রতিবাদ
দরাজ গলায়, পাশেই থাকে ঢাইকিলো কা হাত।।
সেই হাতেতে প্রথম গরস, লিস্টির ছাইপাশ
বায়না মেটায় আদ্যোপান্ত, কিছু কম, কিছু খাস।।
অমন হাতের চপেটাঘাত, গাল গুলাবী, ভয়
তেমন হাতেই পত্রালাপে, ভেসে থাকি ক্লাউড নয়।।
পাহাড় প্রমাণ দেওয়াল যেমন, মাথার পরে ছাদ
কান্না এবং মনখারাপও তাদের জন্য বাদ।।
সাথেই তারা অনেক নামে, পাশেই যখন চাই
"ইউ আর দ্য বেস্ট" হয়নি বলা, আজ এ সুযোগ তাই....
To all those nearby
Happy men's day
- ঝর্না-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 352





রুকু 37 সপ্তাহ 4 দিন আগে
অসামান্য
হ্যাটস্ অফ
হলুদ 37 সপ্তাহ 4 দিন আগে
অনবদ্য
Hiya _Raja 37 সপ্তাহ 3 দিন আগে
সত্যিই বেস্ট, ছোট্ট কিন্তু ঝকঝকে আপনার স্টাইলে, কবিতাটার কথা বলছি !
ঝর্না 37 সপ্তাহ 1 দিন আগে
থ্যাংকিউউউউ সবাই
মৈনাক 36 সপ্তাহ 6 দিন আগে
দ্য বেস্ট অন্যতম।
মৈনাক
kalyan 36 সপ্তাহ 3 দিন আগে
দারুণ বলতেই হবে
এনা 36 সপ্তাহ 3 দিন আগে
দারুণ ঝর্নাদি
সিয়ারা 36 সপ্তাহ 2 দিন আগে
স্টার্টিং টু এন্ড - জাস্ট ফাটাফাটি
জয়ন্ত 36 সপ্তাহ 2 দিন আগে
দিব্য !!!
পৃথা 36 সপ্তাহ 2 দিন আগে
সেরা ট্রিবিউট
নতুন মন্তব্য পাঠান