স্বপ্নাদেশ (প্রাপ্তবয়স্কদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ)

নীল's picture
নীল সোম, ২০২৫-১১-১৭ ১৭:১০

কুটীরে না পাইয়া সুদামা শ্রীকৃষ্ণ সন্দর্শনে ইতি উতি ঘুরিয়া যমুনা পারে আসিয়া পৌঁছাইল। সেখানে আসিয়া দেখে সখার ধবলী চরিতেছে, আর সখা স্বয়ং একটি জল ছোঁয়া কদম্ব শাখায় পা গুটাইয়া এক প্রকার লুকাইয়া বসিয়া আছে । কদম্ব পত্র ও পুষ্পাদি তে আচ্ছন্ন কৃষ্ণ কে খুব ঠাওর না করিলে বুঝা যায় না। সুদামা কহিল, এ কি প্রকার ছল তোমার বনমালী, আমরা খুঁজিয়া মরিতেছি আর তুমি বৃক্ষ মাঝে লুকাইয়া বসিয়া আছো ?

কৃষ্ণ কহিল, কাল একটা বেড়ে স্বপ্নাদেশ পাইয়াছি সখা । তারপর হইতে আমার সুধবুধ জ্ঞান লুপ্ত হইয়াছে !
কি সে স্বপ্নাদেশ সখা ?

একি স্বপ্ন সকলি মায়া, সুদামা,
মাইরি বলছি ভায়া
দেখিনু স্নানান্তে ঘাটে রাধে
স্ফুরিত কাঁচুলি কষিয়া বাঁধে
ভ্রমর ছিল বুঝি প্রত্যাশে
উড়িয়া আসিলে শ্রীরাধে ত্রাশে
"বাবাগো!" বলিয়া ছাড়িল জামা,
অহো ! কি দেখিনু ! শোন মামা

অক্ষচ্যূত চন্দ্র জোড়া জ্যোৎস্নাভারে নত
একটি বড়সড়, তার অন্যটি সংযত
বক্ষ পরে কলঙ্ক রাগ আসন পাতে তায়
প্রস্ফুটিত পদ্ম কোরক আমার পানে চায়
যেন চোখ মটকে বলে,
ডাঙায় বসে ঢের খেলেছো, নামো তো আজ জলে ।

আমার অংক ভিজে কাক
বৃষভানুর মেয়ের চোখে কুহকীনির ডাক
আর ঘরে কি মন টেঁকে
কদম গাছে ঘর বেঁধেছি
আমি তখন থেকে ।

সুদামা সব শুনিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, ও টা _ দেশ নয় সখা দোষ হবে !

__________________

নিরক্ষর

রেবতী's picture
দুর্দান্ত হয়েছে

রেবতী 34 সপ্তাহ 3 দিন আগে

দুর্দান্ত হয়েছে

m.c.'s picture
Hilarious !

m.c. 34 সপ্তাহ 3 দিন আগে

Hilarious !

নীল's picture
বুড়ো হলে ভীমরতি বলে একটা রোগ

নীল 34 সপ্তাহ 3 দিন আগে

বুড়ো হলে ভীমরতি বলে একটা রোগ হয়, শাস্ত্রে আছে । কৈশোর, যৌবন এমন কি প্রৌঢ়ত্বের প্রাথমিক ভাগেও অনুরাগ, শিল্প ইত্যাদি শব্দের মধ্যে মহৎ এর সন্ধান করে মানুষ । ক্রমে দৃষ্টি ঝাপসা হয়, শব্দ অস্পষ্ট এবং স্বাদ কটু লাগতে শুরু করে। ত্বকের মাহাত্ম বাড়ে এই সময়। ছুঁয়ে বুঝতে হয় অস্তিত্ব। এই খান থেকেই ভীমরতির শুরু । একটা সফল কবিতা রচনার চাইতে সকাল সকাল ভালো বাথরুম হলে মন ভালো লাগে। এই সময়ের লেখা জোখা অধিকাংশ ক্ষেত্রেই নিজের পুনরাবৃত্তি অথবা অন্যের অনুকরন নির্ভর হয়ে উঠতে পারে, বা নিতান্ত তীর্যক, পিত্ত গলে যাওয়া মাছের ঝোলের মত । কাজেই এই সব লেখা গম্ভীর প্রাপ্তবয়স্কদের বিরক্তি উৎপাদন করার কারন হয় । মুক্তমঞ্চ নেহাত মুক্ত, ইদানীং মাচা বেঁধে খিস্তি দেওয়ার রেওয়াজ ও নেই এখানে। তাই সাহস করা......

kalyan's picture
আদ্যোপান্ত রসসিক্ত হওয়া গেল

kalyan 34 সপ্তাহ 3 দিন আগে

আদ্যোপান্ত রসসিক্ত হওয়া গেল

সৈয়দ মুনসিফ আলী's picture
ছন্দ আর ‘থিম’, খুব উপভোগ্য

সৈয়দ মুনসিফ আলী 34 সপ্তাহ 3 দিন আগে

ছন্দ আর ‘থিম’, খুব উপভোগ্য

পৃথা's picture
স্যাটায়ার, উইট, হিউমার যাইহোক

পৃথা 34 সপ্তাহ 3 দিন আগে

স্যাটায়ার, উইট, হিউমার যাইহোক না কেন, চমকার স্বাদবদল করালেন

স্বপ্নাদেশ ২ আসুক, দেশ বা দোষ যাই হোক Smile

kpc's picture
   

kpc 34 সপ্তাহ 3 দিন আগে

Smile   Tongue   Laughing out loud

ASIT KUMAR ROY's picture
কত কি ঘটে যায় এ জীবন

ASIT KUMAR ROY 34 সপ্তাহ 3 দিন আগে

কত কি ঘটে যায় এ জীবন জুড়ে
আসুক আসুক স্বপ্নাদেশে বা স্বপ্নদোষে
ক্ষতি কি!
কেউ কেউ পারে
নিপুন হাতে ফোটাতে নকশিকাঁথা
আজ দিন দিনান্তের পড়ে থাক ব্যথা
শীত পড়ছে ঘাসে চাদর রেখো
কম্বল রেখো গভীর রাতে
বৃষ্টি হতে পারে
ঘরে কিম্বা বাইরে
বাঁধ নাহয় না দিলে।
নীল যমুনার জলে।
সুখ আর কিসে আসে
দেখে শুনে আর ভালবেসে।
পরখ করবার দিন চলে গেছে
যা পাই তাই নিয়ে জীবন বাঁচে।

কি আর করা এখন পূর্ণিমাও যেন অমাবস্যা
সারা দিন শুধু বিচ্যুতির বিছুটি জ্বালা
বইপোকার সখে বোকাবাক্সের ভরসা
মাঝে মাঝে কাব্যে যদি এসে পড়ে
আসুক, ঝর ঝর করে যদি বুকুল ঝরে
ঝরুক, রঙিন তুলিতে তন্বী আসে
আসুক, সে যদি চটুল গান গায়
গায়বে, আমি না হয় ভাঙা বাঁশিতে
সুর তুলে ভেসে যাব প্রেম যমুনার স্রোতে।
অলীক হোক আর প্রলাপ
ভেবে নিও এও সময়ের বিলাপ।

রুকু's picture
‘অক্ষচ্যূত চন্দ্র জোড়া

রুকু 34 সপ্তাহ 3 দিন আগে

‘অক্ষচ্যূত চন্দ্র জোড়া জ্যোৎস্নাভারে নত
একটি বড়সড়, তার অন্যটি সংযত’

Smile আপনার মুন্সীয়ানা চমকপ্রদ, দুর্দান্ত উপভোগ্য তো বটেই!

J Ghosh's picture
ব্যাপক !!

J Ghosh 34 সপ্তাহ 3 দিন আগে

ব্যাপক !!



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline