তবে তাই হোক!
hiya
সোম, ২০২৫-১১-১৭ ১৬:২৮
সোম, ২০২৫-১১-১৭ ১৬:২৮ তাহলে তেমনই হোক,
বীতশোক আরণ্যক মগ্ন দুই চোখ
কেমন পেলব এই অবাস্তব সৃষ্টির আম্রপালি রেখা
আর বৃত্তচাপ কিছু দেখা ও না দেখা -
আর যত বালুকণা, অপ্রাকৃত নীল সামিয়ানা -
সীমাহীন লহরীর মুগ্ধ অনুযোগ
আমার অস্তিত্বে আঁকা সত্যি কিছু সত্যি নয়
কোয়ান্টাম বিভ্রম ক্ষণিক আলোক
কত বর্ণে চাও - যত যত বর্ণে চাও, দেখে নাও
অবাক এ মহাশূন্যে
দীর্ঘায়িত সময়ের সরণীতে
বিস্ফারিত নয়নের বাকরুদ্ধ অবাক বালক
নির্বাক কবিতা লেখে - নিঃশব্দে -
এক একমেবাদ্বিতীয়ম - ঈশ্বর নামের এক
বোকাটে মরণশীল নিরর্থক জগতের বিপন্ন পালক -
কেন যে কে জানে -
যদি লিখে শান্তি পায়
- সে তার ভুবনে
অগণিত ব্রহ্মান্ডের অদ্ভুত নিয়মে বাঁধা
শব্দহীন যন্ত্রের কে এক অদ্ভুত চালক
নির্বাক কবিতা লেখে-
যদি লিখে শান্তি পায়
তবে তাই হোক!
__________________
কিছু না
- hiya-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 342





মাম্মা 47 সপ্তাহ 3 দিন আগে
অসামান্য একটা অনুভূতি মন ভলিয়ে দিল
m.c. 47 সপ্তাহ 3 দিন আগে
Excellento
রেবতী 47 সপ্তাহ 3 দিন আগে
‘অগণিত ব্রহ্মান্ডের অদ্ভুত নিয়মে বাঁধা
শব্দহীন যন্ত্রের কে এক অদ্ভুত চালক
নির্বাক কবিতা লেখে-
যদি লিখে শান্তি পায়
তবে তাই হোক!’
চমৎকার
সৈয়দ মুনসিফ আলী 47 সপ্তাহ 2 দিন আগে
গভীর কিছু পঙক্তি, মুগ্ধপাঠ থাকল
পৃথা 47 সপ্তাহ 2 দিন আগে
‘দীর্ঘায়িত সময়ের সরণীতে
বিস্ফারিত নয়নের বাকরুদ্ধ অবাক বালক
নির্বাক কবিতা লেখে - নিঃশব্দে -
এক একমেবাদ্বিতীয়ম - ঈশ্বর নামের এক
বোকাটে মরণশীল নিরর্থক জগতের বিপন্ন পালক -
কেন যে কে জানে -
যদি লিখে শান্তি পায়’
সো ডিপ! কবিতাটি ফুড ফর থট অবশ্যই
রুকু 47 সপ্তাহ 2 দিন আগে
কোনো এক বিপন্নতার মুখোমুখি কি দাঁড়ালাম? নাকি এক শান্তির সামনাসামনি?
আপনার লেখাকে সেলুট
J Ghosh 47 সপ্তাহ 2 দিন আগে
যদি লিখে শান্তি পায়
তবে তাই হোক!
সেটাই, এই মনস্কামনা যুগ যুগ জিও
মৈনাক 47 সপ্তাহ 2 দিন আগে
অভিবাদন
মৈনাক
Hiya _Raja 47 সপ্তাহ 2 দিন আগে
সবাইকে অনেক আন্তরিক ধন্যবাদ আর এটার ইনস্পিরেশন অবশ্যই "মম" এর আগের দুটো কবিতা, বলাই বাহুল্য, ওই সুতানুটির 'ভ্রম ৬' আর হৈমন্তীর :এই বালুচরে বসে থাকা ---" ! দুটোই অত্যন্ত উচ্চাঙ্গের এবং ইন্সপায়ারিং !
ঝর্না 46 সপ্তাহ 1 দিন আগে
একদম। অন্যরকম লেখা।
নতুন মন্তব্য পাঠান