এইতো বেশ আছি

রক্তিম
এইতো বেশ আছি
- (রক্তিম)
এইতো বেশ আছি ভেসে ভেসে থাকা
দুঃখীদের জন্য চোখ ভিজিয়ে রাখা।
আশা আলোর মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া
সুযোগ বুঝে আখের গুছিয়ে নেওয়া।
এইতো বেশ আছি দলবদলে বাঁচি
বিপদ বুঝে নিয়ে ধরে ফেলছি কাঁচি।
আমার দোষ ধরে কে, করতে পারে কি
আমি ভীষণ সৎ দিইনা মোটেই ফাঁকি।
এইতো বেশ আছি কত গান কবিতা রচি
নোবেল দিতে চায়ছে শুনে পাচ্ছে ভীষণ হাঁচি।
ঠিক করেছি তুচ্ছ প্রাণ এবার দেবই বলিদান
সবাই মিলে করলো মানা মিডিয়ার কি অবদান।
এইতো বেশ আছি এদিক ওদিক বিদেশ যাই
সোনা ফলে মুখের কথায় ওরা তাই শুনতে চায়।
এর বদলে ওকে দিই ভাঙি গড়ি ইচ্ছে মতন
যা করার সব ওরা করে আমি থাকি স্বচ্ছ মতন।



Sudo 51 সপ্তাহ 2 দিন আগে
স্পর্শ করে রক্তিমদা, আন্তরিক কথন
তপতী 51 সপ্তাহ 1 দিন আগে
ভালোলাগা, রক্তিমদা
বনলতা 51 সপ্তাহ 1 দিন আগে
ভাল লাগল রক্তিমদা
নতুন মন্তব্য পাঠান