স্পর্শ

আকাশ নেরুদা's picture
আকাশ নেরুদা মঙ্গল, ২০২৫-১০-২৮ ০৪:১৩

স্পর্শ

ইদানিং হুকুম তামিল করার তাড়া নেই ।
তর্জনী উঁচিয়ে বলা কথা শোনার ভার নেই ।
বিস্তর সময় জুড়ে নিজের সাথে নিজে কথা বলি ,
ভস্ম সরিয়ে স্মৃতির শরীর ছুঁই ,
রঙ বেরঙের প্রজাপতি খুঁজি ,
পদ্মঋতুতে মৃদু চাপ দিয়ে দিয়ে
পা ফেলে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াই ,
নান্দনিক ভীড়ের স্রোতে গা ভাসিয়ে ,
ভেঙ্গেচুরে যাওয়া ঘরবাড়ির সামনে গিয়ে
ভীষণ বিস্মিত হয়ে দেখি , কিভাবে
রহস্যজনক মৃত্যু হয়েছে মালিকের ।
সূর্যোদয় আর সূর্যাস্তের মাঝে
দূরত্বের চিহ্ন এঁকে চলে গেছে যারা ,
যারা বলেছিল এই পথে তন্ন তন্ন করে খুঁজলেও
দেখা যায় না যৌন রুগী , যারা বলেছিল
এই শহরের কোলাহলেও লেগে থাকে
সঙ্গীতের মূর্ছনা
আর চন্দন চর্চিত বেদাগ গল্পগুলোতে
ভালোবাসার ছায়া থাকে লেগে ,
সেসব খুঁজতে গিয়ে আশাহত হই ।
দেখি , কী ভীষণ ভুল হয়ে গিয়েছে তারা ,
ভীষণ ঝড়ে ঝরে যাওয়া সময়ে
তাদের সব কথা ভুল হয়ে গিয়েছে !

ইদানিং সকাল থেকে গোধূলির স্তিমিত আলোয়
এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াই ।
চারিদিকে রহস্য লেগে থাকা শব্দের মায়াজালে
নিজেকে জড়িয়ে ফেলি ,
মন ভার হয়ে আসে ,
কোথায় রাখবো চোখ বুঝে পাই না !

মণিপুর , 28/10/2025

রুকু's picture
আপনার লেখাগুলো পড়া যেন

রুকু 40 সপ্তাহ 3 দিন আগে

আপনার লেখাগুলো পড়া যেন নাছোড় অভ্যাসে দাঁড়িয়ে গেছে

রুকু's picture
পর পর তিনটের এই স্ট্রিক, এক

রুকু 40 সপ্তাহ 3 দিন আগে

পর পর তিনটের এই স্ট্রিক, এক কথায় - অপরূপ!

আকাশ নেরুদা's picture
রুকু , শ্রদ্ধা জানবেন ।

আকাশ নেরুদা 40 সপ্তাহ 3 দিন আগে

রুকু ,

শ্রদ্ধা জানবেন ।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline