স্পর্শ
আকাশ নেরুদা
বৃহ, ২০২৫-১০-০২ ০৯:৫৩
বৃহ, ২০২৫-১০-০২ ০৯:৫৩ স্পর্শ
আজ তো পুজো শেষ !
ধীরে ধীরে এবার কি তবে
নিভে যাবে গাঢ় আলো ,
হারিয়ে যাবে যত কারুকাজ !
হৃদয়ে জমেছিল যত আনন্দের চিহ্ন ,
পাথুরে মাটিতে ফুল ফুটেছিল যত ,
মেঘে মেঘে ছিল যত সুরেলা গান ,
সেসব ভুলে এবার তো তবে ফিরতেই হবে
শূন্য ঘরে !
আজ পুজো শেষ !
সিঁদুরের দাগ মুছে ,
এসো এবার ফেরা যাক ঘরোয়া ছন্দে ,
কতিপয় সস্তা শব্দের দুনিয়ায়
খুঁজে খুঁজে দেখে নিই ,
ঠিক কোথায় কোথায় সাজানো ছিল আনন্দ মুহূর্ত !
এসো এবার অতিশয় সাবধানী হয়ে
ধীরে ধীরে ছুঁয়ে ছুঁয়ে দেখি ,
কোথায় কী কী ছিল রাখা ,
কাকে কাকে রেখেছি কিভাবে কোথায় ,
সারাটা বছর ধরে কে কেঁদেছে ,
আর অট্টহাসিতে কে ছিল মশগুল ভীষণ !
হয়তো এই খোঁজার শেষে
আমাদেরও যুগল চোখে উঠবে বেজে
অশ্রু সেতার ,
খুঁজে পাবো রাজ-ঘোড়ার ক্ষুরের আঘাত যত !
চিলচিল, মণিপুর , 02/10/2025
- আকাশ নেরুদা-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 273





আইভি 18 সপ্তাহ 2 দিন আগে
‘আজ পুজো শেষ !
সিঁদুরের দাগ মুছে ,
এসো এবার ফেরা যাক ঘরোয়া ছন্দে ,
কতিপয় সস্তা শব্দের দুনিয়ায়
খুঁজে খুঁজে দেখে নিই ,
ঠিক কোথায় কোথায় সাজানো ছিল আনন্দ মুহূর্ত !’
ঠিক তাই গো নেরুদা
একেবারে মনের কথা
আইভি 18 সপ্তাহ 2 দিন আগে
স্পর্শ নামের অন্য কবিতাগুলিও পড়ছি
খুব ভাল লাগছে সিরিসটা
জেভি 18 সপ্তাহ 2 দিন আগে
‘হৃদয়ে জমেছিল যত আনন্দের চিহ্ন ,
পাথুরে মাটিতে ফুল ফুটেছিল যত ,
মেঘে মেঘে ছিল যত সুরেলা গান ,
সেসব ভুলে এবার তো তবে ফিরতেই হবে
শূন্য ঘরে !’
- -
kalyan 18 সপ্তাহ 1 দিন আগে
‘খুঁজে পাবো রাজ-ঘোড়ার ক্ষুরের আঘাত যত’
সাবাশ কবি
মধুছন্দা 18 সপ্তাহ 1 দিন আগে
স্পর্শ সিরিসের স্পর্শ অনেক গভীরে, আরো লিখুন আমাদের জন্য
ঈশান 18 সপ্তাহ 1 দিন আগে
অন্তর মথিত করল আপনার কথন।
ভালো থাকবেন।
নীচে একটি কবিতা আপনার জন্য শেয়ার করলাম।
প্রত্যাবর্তনের পূর্বঘোষণা
পংকজ পাল
যুদ্ধ শেষে ফিরে আসি,
চোখে ধুলোর চেয়ে বেশি জমেছে
স্বজনের চিহ্নহীন শব।
বুকের মধ্যে কবিতারা ঘুমায়
ভাঙা হেলমেটের ছায়ায় —
তারা বলে, “আর না!”
আর আমি চুপ করে রাইফেলের পাশে বসি,
যেন ওটাই এখন একমাত্র লোরি।
ধ্বংসস্তূপে খুঁজি
কোনো পুরোনো চিঠি —
যেখানে লেখা ছিল,
“মানুষ একদিন মানুষ হবে।”
কিন্তু সে চিঠি পোড়ানো হয়েছে
ঘৃণার রাঁধুনঘরে।
আমি এক বুক ছাই নিয়ে
আবার শব্দ কুড়োতে বসি।
কবিতার পুনরাগমন

এখন শুধুই সময়ের ব্যাপার নয়,
একটা জাতির বিবেক ফিরে আসার অপেক্ষা।
নতুন মন্তব্য পাঠান