স্পর্শ

আকাশ নেরুদা's picture
আকাশ নেরুদা রবি, ২০২৫-০৯-২৮ ১৩:২৮

স্পর্শ

যখন দেখা হবে নদী হয়ে যেও ,
অবসাদের দিনগুলি মুছতে
কূল ছাপিয়ে স্রোত হয়ে বয়ে যেও !
আপাততঃ এখন অপেক্ষার পথ চেয়ে থেকো ,
আকাশ দ্যাখো ,
জল ছুঁয়ে থাকা চাঁদে চোখ রাখো ,
পুজোর দিনে সেজেগুজে ঘুরতে যেও ,
আড্ডায় মশগুল হয়ে শূন্যতাকে সরিয়ে রাখো ,
কবিতার লাইন আওড়াতে আওড়াতে
জানালা খুলে শরতকে স্বাগত করো ,
যৌথ যাপনের দিনগুলো মনে করে করে
কাঙ্খিত স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে যেও !

যখন দেখা হবে ,
বিষণ্ণতার প্রদীপ নিভিয়ে
চোখের ভাষায় কথা ব’লো !
অনুরাগের ছোঁয়ায় ছুঁয়ে দিও !

কেইথেলমানবি , কাঙ্গপোকপি , মণিপুর ---28/09/2025

ASIT KUMAR ROY's picture
দারুন এক আলোর ছায়া ছুঁয়ে

ASIT KUMAR ROY 32 সপ্তাহ 5 দিন আগে

দারুন এক আলোর ছায়া ছুঁয়ে ছুঁয়ে পথ চলা।

শিউলি's picture
"যখন দেখা হবে , বিষণ্ণতার

শিউলি 32 সপ্তাহ 2 দিন আগে

"যখন দেখা হবে ,
বিষণ্ণতার প্রদীপ নিভিয়ে
চোখের ভাষায় কথা ব’লো !
অনুরাগের ছোঁয়ায় ছুঁয়ে দিও !"

মন ছুঁয়ে ছুঁয়ে

জুনায়েদ's picture
দারুণ লাগলো

জুনায়েদ 32 সপ্তাহ 2 দিন আগে

দারুণ লাগলো



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline