ইচ্ছেমঙ্গল

যেহেতু মহাকাব্যের কোনো মানেবই নেই, যেমন জীবন, সে এক অদ্ভুত ইচ্ছেমঙ্গল কাব্য,
যে লেখে সে জানে
হাতে নিয়ে হতভম্ব বাতিস্তম্ভের মত চেয়ো না লক্ষীটি -
মানুষ তো মানুষই হয়, তোমার প্রেম সে শুধুই তুমিই , ভালবাসা যেন
আমার অমিটি বন্ধ ঘরে
যে রকম যেটুকু জীবন,
গভীর এক মহাকাব্যের মত
নিজের ভেতরে শেকড় চালায়,
ফুঁড়ে ফেলে বেদনার পলি,
প্রতিজ্ঞার টুকরো পাথর ফাটিয়ে, জল খোঁজে, লবণ, সালফেট
আর তার সাথে এক সূর্য চেয়ে জাগে,
মহাকাব্যর কোনো মানেবই নেই বলে
জীবন থাকেনা বসে,
যেরকম সমস্ত জীবন আমি
একটি মহাকাব্য লিখেছি, পড়েছি আর
এই পুরোনো পৃথিবী ফুঁড়ে
পান করি জল, খুঁজে ফিরি লবণ, সালফেট আর নোবেল মেটাল,
মাটির পৃথিবী জুড়ে লিখে চলি
নিজস্ব মহাকাব্যের মত গাথা
অসীম ছাড়িয়ে, ছড়ালাম শাখা প্রশাখা
আকাশের দিকে অসংখ্য হাত বাড়িয়ে ছুঁলাম কত সূর্য্য -
ছুঁলাম অসংখ্য প্রতিটি জীবন,
দেখলাম অসংখ্য স্পন্দনগুলো লিখে চলে
এক একটি অমূল্য মহাকাব্য
কেনোনা প্রতিটি জীবন এক একটি স্বয়ং সম্পূর্ণ গল্পকথা, কি অমূল্য, সার্থক,
কেনোনা মহাকাব্যের কোনো মানেবই হয়না
যে লেখে, সে পড়ে, হাসে, কাঁদে, ফের ভালোবাসে, জীবন -
নতুন করে শুরু করে আরও অসংখ্য মহাকাব্যের পটভূমি।
ফুঁড়ে ফেলে বেদনার পলি, ফাটিয়ে দেয় টুকরো ভুলের প্রতিজ্ঞার পাথর,
ভালোবাসে,
যেহেতু মহাকাব্যের কোনো ধরনের মানেবই নেই
সেগুলো নতুন করে লেখা শুরু হয়, প্রতিটি জীবনে, বারবার।



রেহানা 23 সপ্তাহ 1 দিন আগে
ফাটাফাটি এক্কেবারে
J Ghosh 23 সপ্তাহ 1 দিন আগে
‘যেহেতু মহাকাব্যের কোনো ধরনের মানেবই নেই
সেগুলো নতুন করে লেখা শুরু হয়, প্রতিটি জীবনে, বারবার।’
ঠিক তাই
পার্সোনালি অসামান্য লাগল লেখাটি
জুনায়েদ 22 সপ্তাহ 4 দিন আগে
কেনোনা প্রতিটি জীবন এক একটি স্বয়ং সম্পূর্ণ গল্পকথা, কি অমূল্য, সার্থক,
কেনোনা মহাকাব্যের কোনো মানেবই হয়না
যে লেখে, সে পড়ে, হাসে, কাঁদে, ফের ভালোবাসে, জীবন -
নতুন করে শুরু করে আরও অসংখ্য মহাকাব্যের পটভূমি।
একজেক্টলি
নতুন মন্তব্য পাঠান