পুজো এলো

একজন কবিতা-কুটুম্ব's picture
কিঙ্কর

একটা দুটো তিনটে ঠাকুর
তিনটে, দুটো একটা শাড়ি
বাজারে ভিড় উপচে পড়া
আসছে উমা, বাপের বাড়ি

বাড়ির কোথায় পড়লো মনে
পাঞ্জাবীটার ছোট হাতা
পাল্টে আনার সময় গেলো
মেজকা রেগে গরম যাতা

গরম শুনে ছোটুর মায়ের
সেই যে শুরু বক্তিমে বেশ
মা বললেন, " কাজ শেষ কর!
বেলা গড়ায়, হিসেব নিকেশ "

হিসেব নিয়ে যেই না কথা
পুজোর খরচ কেমন হলো
দাদু খুলে খেরো খাতা
যোগ করে যান, অনেক গুলো

বাবা বলেন, " এবার তবে
চারটে যাবে জুড়ি গাড়ি
একটা শুধু মহিলাদের
বাকিতো সবে বুড়োধাড়ি!"

গোপাল শুনে শুধয় ফিরে
"আমার তবে কোনটা গাড়ি?"
বাবা যদি বলেন তালে
হেঁটেও আমি যেতে পারি "

"আমি তো বেশ বড় এখন
দেখবো যত ঠাকুর আছে
নন্তু নামে বন্ধু আমার
সে চড়েছে খেজুর গাছে"

দাদু বলেন " বুঝলি খোকা
নাতি আমার বড্ড ভালো
বাবার খরচ হবে ভেবে
হেঁটে যাবার বিধান দিলো!"

বারান্দাটার কোনে বসে
পানের বাটা, জর্দা, জোড়া
সবার কথা শেষের দিকে
মুখ খুললেন নয়নতারা

"শেখ সবাই নাতির কাছে
বাবুয়ানির দিন তো গেলো!
তালপুকুরে ডুবিয়ে ঘটি
বাড়ছে খরচ, এলোমেলো!

গোপাল যখন দেছেন বিধান
বাতিল জুড়ি, বাতিল ঘোড়া
এবার হেঁটেই দেখবে ঠাকুর
গোপাল, মেয়ে আর বুড়োরা

মাঝে শুধু, তেলেভাজার
জন্য কটি দিও টাকা
গোপাল খাবে ভেজিটেবিল
বাকি, সবার ঘুগনি, গোটা"

এই হয়েছে ব্যবস্থা বেশ
এবার পুজোর, মোটামুটি
সবাই মিলে ঠাকুর দেখো
আমি এবার চাইছি ছুটি!

sima's picture
প্রাণ-ভরা পুজোর

sima 33 সপ্তাহ 7 ঘন্টা আগে

প্রাণ-ভরা পুজোর শুভেচ্ছা
কবিতা দারুণ

এনা's picture
দারুণ, দারুণ

এনা 33 সপ্তাহ 6 ঘন্টা আগে

দারুণ, দারুণ Smile

J Ghosh's picture
উপভোগ্য ছড়া শারদ শুভেচ্ছাও

J Ghosh 32 সপ্তাহ 6 দিন আগে

উপভোগ্য ছড়া
শারদ শুভেচ্ছাও রইল

বনলতা's picture
স্মৃতি ঝলমলা করানো কবিতাটি,

বনলতা 32 সপ্তাহ 6 দিন আগে

স্মৃতি ঝলমলা করানো কবিতাটি, অনেক শুভেচ্ছা আপনাকে কিঙ্করদা

la pata's picture
darun kinkarvai

la pata 32 সপ্তাহ 6 দিন আগে

darun kinkarvai

রেহানা's picture
""শেখ সবাই নাতির

রেহানা 32 সপ্তাহ 6 দিন আগে

""শেখ সবাই নাতির কাছে
বাবুয়ানির দিন তো গেলো!
তালপুকুরে ডুবিয়ে ঘটি
বাড়ছে খরচ, এলোমেলো!"

বাস্তব চিত্র বটে
আর খুব উপভোগ্য ক্যানভাস
অনেক ভালোলাগা দিলেন কবি



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline