দুস্টু বলছে চাঁদের -

একজন কবিতা-কুটুম্ব's picture
বখতিয়ার খিল্লি

ছান্দসিকের পাঁচসিকের এই কোবতে ঢালা পথ
শিকেয় তুলে জগৎ ভুলে ব্যর্থ মনোরথ
তবুও কাঁচি, বাঁচিয়ে বাঁচি পাঁচির খ্যামটা প্রেম
হাঁচির চোটে নাচিয়ে রাখে, বাহাত্তুরে ফ্রেম

ফুরোয় দম বা , জগদম্বা মাগো এবার জাগো
অষ্টরম্ভা কিসে কম বা, দুয়ারে ভিখ মাগো
মাম্বা মাম্বা হাম্বা হাম্বা জোয়ার এলো ওই
ফুত্তি ফাত্তা চলছে মা গো কানে হাঁটছে কই

জোয়ার এলো গোঁয়ার গুলো মরলে কিছু শান্তি
পাঁচু ভাই সব, চোষা চাই সব চুষলেই নধর কান্তি
বুদ্ধি ফুটে বুদ্ধিমানের ছানাগুলি কইরে
চাটাচাটি চলছে চলুক এক দানা নাই বাইরে

ফটিয়ে চটি ফাটিয়ে ঘটি, উল্টো এড়ি হাঁটি
পাতে দিলাম চার আনা চাল হাতে দিলাম বাটি
কোবতে কোবতে কবতাই কপচাই গানে ভুবন কাঁদে
আমি বলছি ফুলের গন্ধ দুস্টু বলছে চাঁদের -

আবার হবে - ভুলিয়ে ভবে দুলিয়ে দেব ফিউচার
নয়ন ভরে উৎ রবে সব উৎসবের উৎ কালচার
ঢোল সহরৎ, এই মহরত ঢালবি কত ঢালনা
দরজায় দেব ভিখ বিরিয়ানি, ভাগাড় মাংসের ডালনা
ফুলিয়ে গলা, চোরের মায়ের গাঁদার মালা পাংচার
দেয়াল ধরে দাঁড়াবি সব - শেখাই ভালচার কালচার
ফেরার রাস্তা বন্ধ তাতে কার বাপের কি বলবার
আমি অন্ধ তুমিও অন্ধ পোশাকের কি দরকার
ছান্দসিকের পাঁচসিকের এই কোবতে শুধু কাঁদে
আমি বলছি পচা গন্ধ দুস্টু বলছে চাঁদের - !

জুন's picture
দিব্য

জুন 45 সপ্তাহ 3 দিন আগে

দিব্য Smile

বনলতা's picture
খুব উপভোগ্য লাগল বখতিয়ারদা

বনলতা 45 সপ্তাহ 8 ঘন্টা আগে

খুব উপভোগ্য লাগল বখতিয়ারদা

kalyan's picture
চমৎকার

kalyan 45 সপ্তাহ 7 ঘন্টা আগে

চমৎকার



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline