শারদীয়া সাতেরো - আঠেরো - উনিশ

একজন কবিতা-কুটুম্ব's picture
তফাতে

এক্সপেরিমেন্টাল মিডনাইট কনফিউশান থেকে জেগে উঠে দেখি
বরষাভেজা হাইকোর্টের পাশে মামলারা গুঁড়ো হয়ে পড়ে আছে
পুজো এলে কেউ কি নিয়ম মানে?
গাছ-কাটা রাস্তায় বিপুল ভিড়, বিজ্ঞাপনপৃথুলা গেট ...
তরুণী উকিল এতো স্মার্ট, এত লাবণ্য, কোর্টের পাশে
বিদায়ী বিকালে তারা আভা মনোরম, হে মনোরমা
এ জীবন শ্লথ হতে হতে সকল উৎসব থেকে বিদায় নিলে
সদ্য পাশ করা কলেজবালারা হেসে উঠে বলে,
আজ ম্যাক্সে সেল, সোনি টিভিতে থ্রি ডি বই, বেবাক সব
আশকারা যে আসলে সুরধুনী - এইসব স্তোত্র দিয়ে
কোবতে গাথতে পারিনা আজকাল, ধর্মাবতার ...
আসলেই উনি বিদুষী, তারে লাগে হয়তো সাতাশ অথবা তিরিশ ...
‘এত বৃষ্টিতে এলেন কেন? আরেকটি ডেট আমরা তো
বন্দোবস্ত করছিলাম!’ - এইভাবে, বিলবোর্ড থেকে ঝরে যায়
‘আমাদেরও তো দিন ছিল’, আলাদিন রাত ছিল, আছিল
এ-আই বর্জিত সুধাগন্ধসমাচার, হাইকোর্টের পাশে মামলারা
আজ মলিন হয়ে আছে, মি লর্ড, এই উৎসব তবু আমার নয়
পুরাতন প্রেম নতুন ডলফিন হয়ে যে জলদেশে হারিয়েছে
আমি তার ঠিকানা জানিনা, রাখেনি কেউ, তবু আশা কাউন্সিলর
তার কথা রাখবে, প্রার্থনা করি যিশু আর যত হেক্কার মাথারা ...
আর্শিতে রাখা ‘আমাদেরও তো প্রেম ছিল, শিরশিরে রোমাঞ্চ সিরিস’
আমাদের সে নগর আজ অতীতাচারি বলে, কতদিন বলিনি
কতদিন বলিনি, বুকে উপচানো যত উৎরোল আজ এত স্তিমিত হে
গথিক চার্চের শুভ্র দেওয়াল বেয়ে নেবে আসে ঘন্টাধ্বনির গভীর,
হে প্রভু, আসলে বেমতলব এ জীবন, কোনো কিছু কোনো অর্থ নেই
উপনিষদ ম্যায় গ্যালাক্সি এত বেকার, বেকার - কতদিন ধরে
জমে থাকা কত কাজ, বাঁচবোতো? বাজবোতো? কতদিন আসলে ...
নির্ভেজাল শরীরের তন্তুতে জড়াইনি তন্তু, শব্দের, আভার,
আভরণহীনতার মায়ামঞ্জিল থেকে হাতছানি দিয়ে ডাকা আমাদেরও
সেই সাতেরো - আঠেরো - উনিশ

জুন's picture
অদ্ভুত ভালো

জুন 33 সপ্তাহ 1 দিন আগে

অদ্ভুত ভালো

তপন's picture
অপূর্ব লাগল

তপন 33 সপ্তাহ 1 দিন আগে

অপূর্ব লাগল



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline