প্রবাসী পত্র ৮

রক্তিম
প্রবাসী পত্র ৮
- অসিত কুমার রায় (রক্তিম)
জীবনের সব কথা যায় কি বলা
কিছু কথা রয়ে যায় আঁধার ঘরে
এই যে তোমায় ছেড়ে এতদিন প্রবাসী
বলছি বটে ভালো আছি।
তুমি কি সত্যি বিশ্বাস কর ভালো আছি।
আমি কি সত্যি সত্যি তোমায় বলতে পারছি
কতটা ভালো আছি।
কতটা ভালো আছি এই বিশ্বাসটা অনেকটা আনুমানিক;
আসলে তোমার আমার কিছু করার নেই
আমরা একটা অবস্থার
বাস্তব পরিস্থিতির দায়বদ্ধতা স্বীকার করে নিয়েছি।
দিন রাত নিয়ে যেমন একটা পুরোটা দিন
এটাও বিশ্বাস করি
দুঃখ সুখ যন্ত্রনা নিয়েই গোটা জীবন।
আজকে এক দেশ থেকে আর এক দেশে উড়ে যাব।
কিছু স্মৃতি এখানে রয়ে যাবে
হয়তো এখানে আবার আসতে হবে।
এখন অন্য দেশে যাবার পরিকল্পনা চলছে।
দেখেছো কথায় কথায় বলতে ভুলে গেলাম
আমি একটা যন্ত্রণা বহন করছি
কেন কি সাক্ষাতে বলবো এখন বলার সময় নয়।
ভালো আছি ভালো থেকো।



rupali 23 সপ্তাহ 5 দিন আগে
খুব আন্তরিক, খুব সুন্দর লিখেছো দাদা
জুন 23 সপ্তাহ 5 দিন আগে
চমৎকার রক্তিমদা
ASIT KUMAR ROY 23 সপ্তাহ 2 দিন আগে
খুঁজনা আমায় খুঁজনা আমায়
দূর আকাশের তারায় তারায়।
মাটিতে হারালে যারে অবহেলায়
খুঁজনা আমায় খুঁজনা আমায়।।
সেদিন ছিল ঘন বরিষণ
আকাশে ছিল মেঘ গর্জন।
ঘোর তমসায় ঢাকা ছিল পথ
থামেনি তবু আমারো রথ।
দাঁড়িয়েছিলাম তব দরজায়।
খুঁজনা আমায় খুঁজনা আমায়।।
আকাশে ছিলনা কোন তারার বাতি
আঁধারে ছিল বিজন রাতি।
ফিরালে মোরে ঝঞ্জা রাতে
হলনা দেখা তোমার সাথে।
তারা হয়ে জ্বলেছিলে জগতসভায়।
খুঁজনা আমায় খুঁজনা আমায়।।
গীতিকার ; কবি খবিরউদ্দিন
সুরকার ; রক্তিম
নতুন মন্তব্য পাঠান