এক উপশম হয়ে ওঠো
শনি, ২০২৫-০৯-২০ ২০:০০ এখন সমস্ত শব্দ, মৃদু হয়ে এলো, চেয়ে দেখো
আলোও শিশিরবিন্দু বিপন্ন অস্তিত্বে বোকার মতন
সময়ে সময় খোঁজে - অবিরাম, অনিকেত
কতগুলো যুগ ক্ষয়ে গেলে
কবিতার মতন এক তুমিও কেতকী
আমার পথের ধারে নির্নিমেষ অপেক্ষার কাল
যেখানে কোথাও কোনো বেঁধে দেওয়া গন্ডী ভাঙা সাধ
শব্দের সদর ভেঙে - মৃদু ধারা - সেরকমই -
যেমন তৃষ্ণার বারি হয়ে থেকো, তৃষ্ণার ডগায়, পান হয়ে
যেমন আলোর বিন্দু - বিন্দু বিন্দু জলকণা হয়তো বা
ইচ্ছের মতো - অথবা দৃষ্টি - কত কত যুগ পার করে
শব্দ - শব্দ তো মৃদু হয়ে আসে, বলো, শব্দের কথাও হয়,
দৃষ্টি হয়, পান হয়, তৃষ্ণা হয়ে তৃষ্ণার উপশম হয়ে ওঠে
আলোর শীকর বিন্দু - প্রেম হয়, মৃদু বায় হয়ে ওঠে
প্রত্যয়িত জীবনের নিশ্বাস প্রশ্বাস - হয়ে ওঠে
কবিতার মতন এক তুমিও কেতকী
আমার পথের ধারে নির্নিমেষ - ক্রমে
এক মৃদু শব্দ, তৃষ্ণা হয়ে ওঠো, উপশম - প্রেম হয়ে ওঠো
অজান্তে - ওগো -
জানোনা, তুমি কখন এক উপশম হয়ে ওঠো !
(জাস্ট রাফ)
কিছু না
- hiya-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 267





ASIT KUMAR ROY 33 সপ্তাহ 6 দিন আগে
সুন্দর একাত্ম।
তপন 33 সপ্তাহ 6 দিন আগে
এই কবিতাই যেন এক উপশম - স্নিগ্ধ হলাম
রেবতী 33 সপ্তাহ 2 দিন আগে
‘কবিতার মতন এক তুমিও কেতকী
আমার পথের ধারে নির্নিমেষ’
অপরূপ, অপূর্ব
রেবতী 33 সপ্তাহ 2 দিন আগে
জাস্ট রাফ? খুব ভাল লেগেছে ভাই
kalyan 33 সপ্তাহ 2 দিন আগে
আবেদন অনস্বীকার্য
নতুন মন্তব্য পাঠান