বয়সা বিল
শনি, ২০২৫-০৯-২০ ০৬:০৮ বয়সাবিলের পদ্ম আড়ায় ফুল ফুটেছে হাজার তারায়
যত দূরে দৃষ্টি যে যায় প্রাণ নাচে আর মন যে হারায়।।
বিলের পাশে ধানের শীষে শিশির বিন্দু মুক্তা হাসে
সারি সারি মান্দা পাড়ে চাষী খুশি পেঁপে চাষে
কলা পাতার শীতল ছায়ায় গল্পে মজে জেলে যে দাঁড়ায়।।
বয়সাবিলের পদ্ম আড়ায় ফুল ফুটেছে হাজার তারায়
যতো দূরে দৃষ্টি যে যায় প্রাণ নাচে আর মন যে হারায়।।
ফিঙ্গে কালিম শঙ্খচিলে শাপলা শালুক পদ্মফুলে
এঁটেল মাটির কাঁদা জলে কায়ে কুলি কেশুর মূলে
স্বর্গ সুখের ছোঁয়া যে পাই যখন কাদায় পা যে মাড়ায়।।
বিকেল হলে দলে দলে দেখতে আসে পদ্ম-কলি -
মোবাইলে শতো শতো স্মৃতি রাখে ছবি তুলি--
ফুল তুলিতে দোলা যে খায় নায়ে চেপে হাত যে বাড়ায়।।
বয়সাবিলের পদ্ম আড়ায় ফুল ফুটেছে হাজার তারায়
যতো দূরে দৃষ্টি যে যায় প্রাণ নাচে আর মন যে হারায়।।
-আ-ল-ভী - - আ-- মী--র
শ্রী--ব--র---দী
শে--র --পু--র ----
- আলভী আমীর-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 167





তপন 38 সপ্তাহ 2 দিন আগে
প্রকৃতির নিজস্ব গন্ধ লাইনগুলিতে, বেশ লাগল
নতুন মন্তব্য পাঠান