মওত

একজন কবিতা-কুটুম্ব's picture
মুহাম্মদ নাফি

জিন্দেগিতে কেউ বসলো না আমার নিকট পাশে,
তবুও আজ লোকে লোকারণ্য, ভিড় চারিপাশে।
দুঃখের দরিয়াতে সবাই আজ কূলহীন ভাসে,
ফুলের সমাহার আজ আমার এই লাশে।

আমার দুঃখে যাদের হৃদয় উঠলো না জেগে,
বিন্দুখানি রহম হলো না আমার দুঃখ দেখে,
যারা আমার দুঃখ দেখে হাসতো আনন্দ-সুখে,
তারাই আজ উপস্থিত, শোকের মাতম মেখে।

আজ বন্ধ হয়েছে আমার দেহের শ্বাস,
দুনিয়ার নিষ্ঠুর ভাগ্য করেছে আমায় গ্রাস।
কেউ আজ করছে না এই নিয়ে পরিহাস,
সবাই দেখে যায় আজ আমার লাশ।

যারা দেখাতো আমায় রাগ-রুসমার ঝাল,
যারা আমায় চক্ষু এড়িয়ে চললো চিরকাল,
আজ কাঁদতে কাঁদতে তাদেরই চক্ষু লাল —
আমি আর নেই, চলে গেছি পরকাল।

দুঃখ দরিয়া সফর করলাম যেন আমি মুসাফির,
কত লোকে বিধালো বক্ষে জুলুমের তীর।
আজ সেই লোকেদেরই বিশাল, বৃহৎ ভিড়,
তাদেরই মুখে আজ দুঃখ, বিষাদ-নীর।

যারা আমায় দিল না একটুখানি অন্ন-আহার,
যারা এই ভাবেই করলো জিন্দেগি পার —
আজ আমার লাশের পাশে তাদেরই সমাহার,
দুঃখে তাদের বক্ষে যেন উহুদ পাহাড়।

করলাম এই অতি দীর্ঘ জিন্দেগি যাপন,
আজ পেলাম পরিশেষে এই একখানা কাফন।
যারা করতো আমার দিলেতে জুলুমের শাসন,
তারাই নাকি করবে আজ আমায় দাফন!

হায়রে মওত! তুমি বানাও অধমকে উত্তম,
তুমি বানাও দোস্ত, করো দুশমনি খতম।
তুমি প্রশমন করো হৃদয়ের ব্যথা-যখম,
হায়রে মওত — তুমি যে শ্রেষ্ঠ, অনুপম।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small> <table> <tr> <td> <th> <tbody>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline