"আমার মাদক"
বৃহ, ২০২৫-০৯-১৮ ০৬:০৯ আমার মাদক
তরুন দেখল তরুনীকে দোলের মিছিলে,
আম্র কুঞ্জে, আশ্রমের রঙ ওড়ানো সকালে,
দেখলো তার সিঁথি আবীরে লাল !
তার পায়ে আলতা, তার কানে ফুলের দুল !
সে ভাবল, হতে পারে ! আমি পারি ভাসাতে
মন নৌকো, আমি পারি তাকে সাজাতে,
বিবিধ ঘটনার ছাঁদে, পারি তাকে করতে পরিবৃত,
তাঁতের শাড়ীতে, খুবই ব্যাস্ত পরিবেশনে !
সেই তরুন, নিলো সেই ছবি, রাখলো সন্তর্পণে,
মনের নিভৃতে, দিলো সময়, দিলো আলো, বাতাস আর
ফাগুনের নির্ভেজাল উত্তেজনার মশলা ।
সেই ছবি না হারালো তাল, না মাত্রা ।
যখন অবসাদের ঘুণ তাকে করত দুর্বল,
প্রবাসের অকরুন কর্কশ আচরণে, সে বাড়াত হাত,
দেখতো সেই ছবি এদিক থেকে ওদিক থেকে ।
তারপরে, হয়ে নাবিক যেতো ভেসে আবীরের নৌকোয় ।
তোমরা, যারা অনায়াসে খোঁজো নিমেষের আশ্রয়,
মহুয়াতে, বা তরল রসে , আমি বলি জরি, বুটি ,
কোন কিছুই পারেনা রাখতে মনের ভারসাম্য,
যেমন করে রাখে এক ফাগুন দিনের আলোকচিত্র,
আমার মন মাদকের সামান্য ছোঁয়া ।।
Bishshojit Ganguly, September 18, 2025, Pipersville, Pennsylvania
লোকা সমস্ত্যা সুখীনো ভবন্তু!!!!
- বিশু গাঙ্গুলী-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 369





রেবতী 1 বছর 3 সপ্তাহ আগে
নস্টাসজিক আর মায়ামাখা সুন্দর
এনা 1 বছর 3 সপ্তাহ আগে
দারুণ বিশুদা
রেহানা 1 বছর 3 সপ্তাহ আগে
যার-পর-নাই মুগ্ধ হলাম
‘‘তোমরা, যারা অনায়াসে খোঁজো নিমেষের আশ্রয়,
মহুয়াতে, বা তরল রসে , আমি বলি জরি, বুটি ,
কোন কিছুই পারেনা রাখতে মনের ভারসাম্য,
যেমন করে রাখে এক ফাগুন দিনের আলোকচিত্র,
আমার মন মাদকের সামান্য ছোঁয়া ।।’’
cimara 1 বছর 3 সপ্তাহ আগে
"ফাগুনের নির্ভেজাল উত্তেজনার মশলা ।
সেই ছবি না হারালো তাল, না মাত্রা ।"
আহ্, স্মৃতি সতত সুখের
তপন 1 বছর 3 সপ্তাহ আগে
বড় ভাল লাগল
স্মৃতিরা চির অক্ষয় থাকুক
বীথি 1 বছর 3 সপ্তাহ আগে
বিশুদা, খুবই ভাল লেগেছে
আপনার সকল কবিতাগুলিই প্রাণের মূলে পৌঁছে যায়
জুন 1 বছর 2 সপ্তাহ আগে
চমৎকার বিশুদা
বনলতা 1 বছর 2 সপ্তাহ আগে
বিশুদা, শারদ শুভেচ্ছা জানবেন
খুব, খুব ভাল লাগল কবিতাটি
মধুছন্দা 1 বছর 1 সপ্তাহ আগে
মাদকতাময়, মমতাময় লিখেছেন বিশুদা
নতুন মন্তব্য পাঠান