চাঁদ এসে ফিরে গেছে...

কোকো
চাঁদ এসে ফিরে গেছে আকারসঙ্কেতী। তুমি
চন্দ্রলীনা, চির-তিথি-উদাসিনী, এখনও ঘরের মধ্যে দোর এঁটে
নিপাট চাদরে আঁকো আকাশ-নক্সা, আঁকো দ্বাদশ নক্ষত্র
যেন হীরকজয়ন্ত এক সমাবেশে ফিরে এসে সেই ধূমকেতু
তোমার প্রতীক্ষা আর বয়সরেখায় দেবে নক্ষত্রভস্ম ছুঁড়ে তার
পরিহাসে জ্বেলে দেবে নিজের লেজের তেজে কালের সীমিত এই সিংহলদ্বীপ...



reshmi 36 সপ্তাহ 5 দিন আগে
অসামান্য !
রুকু 36 সপ্তাহ 4 দিন আগে
‘যেন হীরকজয়ন্ত এক সমাবেশে ফিরে এসে সেই ধূমকেতু
তোমার প্রতীক্ষা আর বয়সরেখায় দেবে নক্ষত্রভস্ম ছুঁড়ে তার’
লা জবাব, এক্সট্রিমলি মুগ্ধ
রেবতী 36 সপ্তাহ 1 দিন আগে
তুমুল! ‘‘পরিহাসে জ্বেলে দেবে নিজের লেজের তেজে কালের সীমিত এই সিংহলদ্বীপ...’’ !
বনলতা 35 সপ্তাহ 4 দিন আগে
মুগ্ধ হলাম, একটি চমৎকার ছোট কবিতা
দীপন চক্রবর্তী 35 সপ্তাহ 3 দিন আগে
তবে কবিতাটি ফিরে যাবে না...
মনে থাকবে।
প্রেম নেই কোনো, পাথর তাই আয়ু পেয়েছে
পৃথা 35 সপ্তাহ 3 দিন আগে
অব্যর্থ মুগ্ধতা, কবিতা এখানে শ্রেষ্ঠ শিল্প!
ASIT KUMAR ROY 35 সপ্তাহ 3 দিন আগে
তুমি এসে ফিরে গেছ
কামিনীর কালচে সবুজে জ্যোৎস্না হাসি
গোলাপের পাপড়িতে ওষ্ঠচুম্বন
বাগান বিলাসীর ডালে আঁচল মেলেছিলে
দীঘির শান্ত জলে শরীর ডুবিয়েছিলে বুঝি,
ভিজে কাপড়ে জলের ধারায় ধারায়
লক্ষ্মীছাপ রেখে গেছ পথের ধুলায়।
আমায় কেন ডাকলেনা,
আমিতো জেগেই ছিলাম সারারাত।
পাছে তুমি এসেই ফিরে যাও দূর সুদূরে।
আফসোস এটাই আদুরি ভোরে একসাথে
শিউলি কুড়ানো আমার হলনা।
সাগরিকা, ভেবেছিলাম তোমার সাথে
চলে যাব সাগরের নীলজলে সমুদ্রস্নানে।
তুমি নাকি যখন তখন বৃষ্টি আনতে পারো
বুকের ভিতর বুঝি আস্ত একটা গীতবিতান
তাই যখন তখন গান গেয়ে যাও আপনমনে
'' এই কথাটি মনে রেখো ''
তোমার ওই উদাসী গানের সুরের আবেশে
এক্কেবারে মিশে যেতে চেয়েছিলাম।
সে ইচ্ছার সবটুকু তোমার জানা ছিল!
সাগরিকা, তবু ও কেন ইচ্ছার মুল্য দিলেনা।
মনে মনে জানি ঠিক একদিন আসবেই
কাশফুলের দোলন দোলায় দুজনে দুলবো বলে।
ঝর্না 35 সপ্তাহ 2 দিন আগে
অপূর্ব
রিন 35 সপ্তাহ 1 দিন আগে
অপরূপ পদ্য
নতুন মন্তব্য পাঠান