প্রবাসী পত্র ৩

রক্তিম
- (রক্তিম)
মন খারাপের মেঘ শুরু থেকে আমার সাথেই আছে...
মাঝে মাঝে একটু বৃষ্টি তারপর বিষন্নতা...
তুমি নেই সাথে সেই জন্যেই কি এমন মেঘলা মুখ...
মেঘলা মুখ আমি মুখোমুখি এক কাপ গরম চা...
অনেক অনেক না বলা কথা বলে দেয়...
যথাস্থানে যে নিয়ে যাবে মনে হয় সেও বিষন্নতায়...
তাই নীরবে সকল সহযাত্রীর বিদ্রুপ সহ্য করে।
যেখানে যাব তারাও হয়তো মুখ চেয়ে আছে।
অতিথি তাহাদের এখন এলো না আবাসনে।
বল বল করে প্রহর ফিরে যায়,
বৃষ্টি ধোয়া সবুজ পথ পিছনে সরে যায়।
আমার স্মৃতির পাতায় তোমার ছবি ভেসে বেড়ায়।
তুমি যেন বলছো সবটুকু লিখে রাখো যত্ন করে।
প্রবাসী পত্র পাঠিও মেঘ পিয়নের ডাকবাক্সে।
ক্রমশ



ASIT KUMAR ROY 40 সপ্তাহ 5 দিন আগে
আলোটা নিভিয়ে দাও
এখন আমি ঘুমাতে যাবো
সারা শরীরে সন্ধ্যার মতো ক্লান্তি নামছে
কদমের নিচে যারা অপেক্ষা করছ
একে একে ফিরে যাও,আমি আসছিনা।
নিজদের ব্যস্ত জীবনে ফিরে যাও।
দেখছনা, দীঘির জলে ক্রমশ ডুবে যাচ্ছি।
আলোটা নিভিয়ে দাও
হিমের পরশের মতো ঘুম ঘিরে ধরছে
জোনাকিরা সেলাই করে দিয়েছে আঁধার কাঁথা
জাগতিক শব্দগুলো ধীরে ধীরে পিছু হটছে
এতদিন অশ্রুত যা ছিল সেগুলো খুব স্পষ্ট
যা ছিল অদৃশ্য তা প্রতিয়মান হয়ে উঠছে
মাটির গন্ধ যেন অনেকদিনের চেনা
যখন মায়ের কোলে ছিলাম ঠিক তেমনি।
তোমরা কারা সারি সারি দাঁড়িয়ে আছ
খুব চেনা লাগছে তবু চিনতে পারছিনা।
আমায় কি তোমরা নিতে এসেছ
ASIT KUMAR ROY 40 সপ্তাহ 3 দিন আগে
পায়ে পায়ে সাথী তোমার সাথে
দেখেছি কত ঘাত প্রতিঘাত।
এখনো যে পথ কত বাকি
ঘন কুয়াশায় আছে ঢাকি।
দৃঢ় কঠিন শপথ গহীন আঁধার রাত।
আজ তুমি নেই পাশে তাই ঘিরেছে শুন্যতা
বৃষ্টি ভেজা রাতে ঝরে গেছে শেষপাতা।
এযে বড় শুন্যতা সাথী এযে বড় শুন্যতা
তবু মনে পড়ে সেই মুখ,খুলেছি যেই খাতা
বলে চলেছ সাথী এগিয়ে যাবার কথা।
তুমিতো ছিলে দীপ্ত শুভ্র শঙ্খ আলো
অনন্ত আশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাসে
ছিঁড়েছ রাতের কালো।
প্রতি কিশলয়ে দিয়ে গেছ সবুজ স্বপ্ন আশা ভরা
অচেতন প্রাণে সচেতন ভাষা ছিল আগুনের ইশারা।
আজ তুমি নেই পাশে তাই ঘিরেছে শুন্যতা
বৃষ্টি ভেজা রাতে ঝরে গেছে শেষপাতা।
এযে বড় শুন্যতা সাথী এযে বড় শুন্যতা
তবু মনে পড়ে সেই মুখ,খুলেছি যেই খাতা
বলে চলেছ সাথী এগিয়ে যাবার কথা।
নতুন মন্তব্য পাঠান