কবিতার কোনো নাম নেই

একজন কবিতা-কুটুম্ব's picture
রিফাত

শহুরে অস্থিরতা দিনে দিনে বাড়ে নিয়মে
তবে তোমার কষ্ট বাড়ছে অনিয়মে।

সারা শরীরে ব্যথা জমে আছে
রক্ত জমাট বেঁধে তোমার খুলিতে,
অনিয়মে দীর্ঘশ্বাস বাড়ছে
আমার চোখের পলকে।

থমকে আছে গাছপালা
জ্বলছে দূরে ল্যাম্পপোস্টের সোডিয়াম বাতি
নেশা করা লোকটা দাঁড়ায় চোখ মেলে-
নক্ষত্রের পানে।

দূরে দোতলা বাড়ির অন্ধকার বারান্দায়
এক অষ্টাদশী বালিকা
বিরহে কেঁদে ভাসায় পুরো শহর।

হঠাৎ বৃষ্টি এলো-
নেশা করা লোকটা ভিজে যাচ্ছে;
ভিজে যাচ্ছে বারান্দাও,
বালিকা বৃষ্টির ফোঁটা গুনছে।

নিয়ন্ত্রণহীন বৈষম্যমূলক ভূমিকায়
কিংবা
শব্দ করার মতো বিন্দুমাত্র অবকাশ
না থাকা একজন, আমি!

দেখছি, শুধুই দেখছি!

হয়ত তুমিও কোনো বারান্দায়
বৃষ্টির ফোঁটা গুনছো বিরামহীন
পর্যায়ে।

আমি বলবো-
মেঘের মতো এসো
তুমি এসো
আসা হলো নিয়ম
যাওয়া অনিয়মের পর্যায়ে।

m.c.'s picture
Beautiful

m.c. 41 সপ্তাহ 3 দিন আগে

Beautiful

রেবেকা's picture
সব কবিতার নাম না থাকাই

রেবেকা 41 সপ্তাহ 3 দিন আগে

সব কবিতার নাম না থাকাই ভাল
সহজেই মন ছুঁয়ে দিতে পারা কি কম কথা?
আপনি পেরেছেন
আলাপ করতে ভাল লাগবে, উত্তর দিবেন

Hiya _Raja's picture
মন ছুঁয়ে যাওয়া অনেক কথা, এক

Hiya _Raja 41 সপ্তাহ 2 দিন আগে

মন ছুঁয়ে যাওয়া অনেক কথা, এক কবিতা !

বনলতা's picture
অদ্ভুত সুন্দর লেখাটি, মন

বনলতা 40 সপ্তাহ 1 দিন আগে

অদ্ভুত সুন্দর লেখাটি, মন ছুঁয়ে ছুঁয়ে গেল

পৃথা's picture
ভাল লাগল, কিছু লাইন খুব হালকা

পৃথা 40 সপ্তাহ 4 ঘন্টা আগে

ভাল লাগল, কিছু লাইন খুব হালকা স্বরে কথা বলেও এক অদ্ভুত ঘোর তৈরি করছে

kalyan's picture
এবং কবিতাটি ধীরে ধীরে মনের

kalyan 40 সপ্তাহ 2 ঘন্টা আগে

এবং কবিতাটি ধীরে ধীরে মনের ভিতরে থেকে গেল

ঝর্না's picture
দারুন দারুন

ঝর্না 39 সপ্তাহ 6 দিন আগে

দারুন দারুন



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline