"কবিতা আমার চোখের সামনে"

একজন কবিতা-কুটুম্ব's picture
দোলনচাঁপা

"কবিতা আমার
চোখের সামনে"

কবিতা পড়ব না
কবিতা চোখের
সামনে খুলে
যেতে দেখব।

পাতার ভাঁজের মতো
ম্লান কোনো স্মৃতি-
মাটির গন্ধ মাখা
ভেজা সকাল,

সব ভেসে যাক
হৃদয়ের অদৃশ্য
কোনো নদীতে।

কখনও নদীর স্রোতে,
সাদা মেঘ আর
টিনের চালে
বৃষ্টির ফোঁটা-

অথবা কোনো
শ্রমিকের ঘামে
ভেজা শার্টে।

মায়ের আঁচলে
উঁকি দেয়া
সেই অবোধ
শিশুর নিষ্পাপ
হাসিতে,

সময়ের বলিরেখায়
দেখব তাকে
জীবনের অনন্ত
বিস্ময়ে।

কাগজের বুকে নয়
কালির অক্ষরেও নয়
কবিতা দেখব-
জোনাকির শীতল
আলোয়।

শব্দরা যখন উড়ন্ত
পাখির মতো
ডানা মেলে
দেয় দুর
আকাশে,

আমার কবিতা
বেঁচে থাক -
ধুলোমাখা বইয়ের
তাকে এবং
চন্দ্রিমা রাতের
সুগন্ধি বাতাসে।

আমি তখন কবিতা
পড়ব না -
শুধু চোখ মেলে
দেখব,

যেখানে শব্দ
হারায় আর
অনুভূতিগুলো
চুপচাপ গান
গায়।

রেবেকা's picture
অবশ্যই তাই হোক

রেবেকা 27 সপ্তাহ 2 দিন আগে

অবশ্যই তাই হোক



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline