প্রবাসী পত্র ২

- (রক্তিম)
তোমায় না লিখে পারিনা।
যথাস্থানে গিয়ে দেখি তিনি তখনও এসে পৌঁছায়নি।
সারা শরীর জুড়ে একটা ঠান্ডা শিহরণ!
মাথা থেকে ভূমিতে সংস্থাপিত হয়।
অমায়িক বিজ্ঞাপনে তার কোন খবর নেই।
অন্যান্য সখা সখীদের যাতায়াত
ঘনঘন বিজ্ঞাপিত হয়।
অবশেষে ঘন্টাখানেক বিলম্বের খবর ভেসে আসে।
হয়তো নিজেকে প্রকৃত বাঙালি রূপে পরিচিতি
দিতেই এতসব আয়োজন।
আর একবার সেই পরিচয় দিল।
বুঝলাম বিশেষ প্রসাধনীতে
হয়তো তার সময় গিয়েছে সরে।
সবটাই ঠিক ছিল ঠিকঠাক টিপটপ
বুঝলাম সে বিশেষ লাস্যময়ী রমণী।
দুই রাত্রি কাটাতে হবে তার সাথে।
সে শীতাতপ নিয়ন্ত্রিত হাসিতে
বাষ্পীভূত গরম চায়ের কাপে অভ্যর্থনা জানায়
এসো এসো হে প্রিয়।
গরম চায়ে কিন্তু তোমার মুখ
ভেসে ওঠে তুমি নেই পাশে।
একটু একটু করে চঞ্চলিত স্নায়ুগুলি
ধীরে ধীরে শিথিল হতে থাকে।
দু চোখের পাতায় ভারী নিবিড় ঘুম।
জলছবির মতন খুব চেনা মুখ
ভেসে ভেসে ওঠে।
জোনাকি টিপটিপ করে জ্বলে আর নিভে যায়।



সৈয়দ মুনসিফ আলী 41 সপ্তাহ 3 দিন আগে
চমৎকার লিখেছেন
রেবেকা 41 সপ্তাহ 3 দিন আগে
এ যেন অমলিন এক স্মৃতিচারণের গল্প, পড়তে ভাল লাগল
নতুন মন্তব্য পাঠান