প্রত্যেক রবিবার কে আমি সুপর্ণা বলবো।
Akash
শুক্র, ২০২৫-০৮-২৯ ১৭:০১
শুক্র, ২০২৫-০৮-২৯ ১৭:০১ এবার থেকে, আমার প্রত্যেকটা রবিবারের নাম হোক সুপর্ণা
আধখোলা পুব জানালা কার্নিশ বেয়ে,
প্রত্যেকটা সকালের দামাল রোদ্দুর হাত বাড়িয়ে ছুঁয়ে যাক আয়নার কোণে রাখা লাজুক খয়েরী টিপ্
চায়ের কাপের আলতো হাতলের নাম দিলাম কাজল পাখি,
মর্নিংওয়াকে আকাশমনির ডালে একটা বামুন শালিখ
কুযাশারঙের পানকৌড়ি এই মাত্র একটা ডুব;
ওই বুঝি কেউ পিছু ডাকে -
নীলকন্ঠী ঘুঘুর অলস চোখলাগা হালকা বাদামী দুপুর আমেজ
আমার প্রত্যেকটি রবিবার বিকেল ঝেঁপে যে আসে তার নাম সোনাঝুরি,
দখিনা আধখোলা জানালার ঠিক পাশে হাত বাড়ালেই কৃষ্ণচূড়ার নীল ডালখোঁপা, বাঁকাচাঁদ মাতালী মায়াবী, আড়চোখে খিলখিল হাসি-
সেই রাতের নাম দিলাম জোস্ন্যা।
এখন থেকে প্রত্যেকটি ভালোলাগার ডাকনাম হোক বৃষ্টি ।
- Akash-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 227





রাগিণী 49 সপ্তাহ 1 দিন আগে
খুব সুন্দর। বিকেলের নরম রোদের মতো স্নিগ্ধ।গোধূলির মায়াভরা আকাশের মতো আন্তরিক স্নেহমাখা পরশ পেলাম। কবিকে ধন্যবাদ। কলম চলুক।
সৈয়দ মুনসিফ আলী 49 সপ্তাহ 12 ঘন্টা আগে
রাতের নাম, ভালোলাগার নাম, রবিবারের নাম - নামের অনুরণন বেশ
রেবেকা 49 সপ্তাহ 12 ঘন্টা আগে
‘চায়ের কাপের আলতো হাতলের নাম দিলাম কাজল পাখি’
খুব সুন্দর বলেছেন
Hiya _Raja 48 সপ্তাহ 6 দিন আগে
বাঃ, ভীষণ ভালো লাগলো !
"এখন থেকে প্রত্যেকটি ভালোলাগার ডাকনাম হোক বৃষ্টি ।"
kalyan 47 সপ্তাহ 4 দিন আগে
বেশ লাগল
নতুন মন্তব্য পাঠান