"ডিজিটাল স্মৃতিভ্রম"

দোলনচাঁপা
"ডিজিটাল স্মৃতিভ্রম "
অনেক ভেবে
দিলাম এক
পাসওয়ার্ড ঠুকে,
সংখ্যা, চিহ্ন, অক্ষর
সব লয়ে বুকে।
লম্বা চওড়া হাসি
একখান নিয়ে মুখে,
চেয়ারে বসলাম
খানিকটা ঝুকে।
যেই না দিলাম
'এন্টার' এক ক্লিকে,
বেয়াদব স্মৃতিটা
অমনি লাফ -
দিলো অন্যদিকে।
তখন থেকেই খাবি
খেয়ে যাচ্ছি বেশ,
মাথায় ঘুরছে
আরে! কী জানি
ছিল শেষ?
একটা ছিল
নামের সাথে,
একটা জন্মদিন-
আরেকটা লিখেছি
কোথায় মনে
নেই কোনোদিন।
এই তো দিলাম
এই তো ছিল মনে!
হঠাৎ তারা হারিয়ে
গেল কোনখানে?
লগইন করতে
করতে হাহাকার
করি বারবার,
নিজের তৈরি
ফাঁদে বন্দী
হলাম আবার।
ভেবে ভেবে
মস্তকের চুল
টানছি ক্ষণে ক্ষণে,
এখন 'ফরগট পাসওয়ার্ড'
-ই ভরসা জীবনে।



ঝর্না 49 সপ্তাহ 3 দিন আগে
রিয়েল স্টোরি মনে হচ্ছে
হেবি লিখলেন তো!
এ আমার হামেশাই হয় শুধু একটি জায়গা ছাড়া।
নতুন মন্তব্য পাঠান