রুনার জন্য কয়েক ছত্র - ২

একজন কবিতা-কুটুম্ব's picture
গোমড়াথেরিয়াম

সেও কি আমাকে ভাবে রোজকার বিবিধের ভিড়ে, ঘরোয়া কাজের মাঝে, নিষেধের দীর্ঘ তিমিরে? রান্নার ঘর থেকে জানলায় চোখ রেখে তার ইচ্ছে হয় কি কিছু এলোমেলো ভাবতে আবার? দুপুরের কথকতা, এপিসি রোডের ধারে বাড়ি – ছেলেটিই চঞ্চল, ছেলেটিই প্রকৃত আনাড়ি। রোদ তাকে চেনে খুবই, তাকে চেনে চিরকুটগুলো, সন্ধের অবকাশে কলকাতা তাকে যেই ছুঁলো ছেলেটা কেমন একা হয়ে গেল গল্পের শেষে। তিন দশকের পরে, পশ্চিম উপকূল ঘেঁষে এখন প্রৌঢ়তার কাছাকছি ডাকে তাকে রোজ, নীলচে ওড়না ঘেরা শুশ্রূষা, শান্তির খোঁজ, যা কি না হারিয়ে গেছে বছর তিরিশ আগে প্রায় – আবছা সে সব ছবি জাগিয়ে রাখছে তাকে ঠায়, চশমার ক্লান্তিতে, স্মিতহাস মুখোশটা ছিঁড়ে।

রুনা কি আমাকে ভাবে রোজকার বিবিধের ভিড়ে?

m.c.'s picture
Fabulosa

m.c. 37 সপ্তাহ 3 দিন আগে

Fabulosa

রেবতী's picture
‘রুনা কি আমাকে ভাবে রোজকার

রেবতী 37 সপ্তাহ 3 দিন আগে

‘রুনা কি আমাকে ভাবে রোজকার বিবিধের ভিড়ে?’

মুগ্ধ হলাম, এই মুগ্ধতা দীর্ঘায়ু

kalyan's picture
লাইনগুলি অশেষ

kalyan 37 সপ্তাহ 3 দিন আগে

লাইনগুলি অশেষ সুন্দর হয়ে উঠেছে

রেবেকা's picture
‘পশ্চিম উপকূল ঘেঁষে এখন

রেবেকা 37 সপ্তাহ 3 দিন আগে

‘পশ্চিম উপকূল ঘেঁষে এখন প্রৌঢ়তার কাছাকছি ডাকে তাকে রোজ, নীলচে ওড়না ঘেরা শুশ্রূষা, শান্তির খোঁজ, যা কি না হারিয়ে গেছে বছর তিরিশ আগে প্রায় – আবছা সে সব ছবি জাগিয়ে রাখছে তাকে ঠায়, চশমার ক্লান্তিতে, স্মিতহাস মুখোশটা ছিঁড়ে।’

বিনা মন্তব্যে

রেবেকা's picture
স্নিগ্ধ বিষাদ বলব না কি বলব

রেবেকা 37 সপ্তাহ 3 দিন আগে

স্নিগ্ধ বিষাদ বলব না কি বলব জানিনা, অপূ্র্ব অপরূপ লেখনী

নিশার's picture
‘রোদ তাকে চেনে খুবই, তাকে

নিশার 37 সপ্তাহ 3 দিন আগে

‘রোদ তাকে চেনে খুবই, তাকে চেনে চিরকুটগুলো’

খুব প্রিয় হয়ে থাকবে কথাগুলো
সিরিসটির প্রতি অকুণ্ঠ ভালোবাসা রইল

পৃথা's picture
যে কথা বলছিলাম

পৃথা 37 সপ্তাহ 3 দিন আগে

যে কথা বলছিলাম, সিরিসটি দারুণকেও ছাপিয়ে

তপতী's picture
অনেক ভালোলাগা

তপতী 37 সপ্তাহ 2 দিন আগে

অনেক ভালোলাগা

বনলতা's picture
আনাড়ি অবশ্য মেয়েরাও হয় আপনার

বনলতা 37 সপ্তাহ 2 দিন আগে

আনাড়ি অবশ্য মেয়েরাও হয়
আপনার এই সিরিসটি অসম্ভব সুন্দর একটি সিরিস

সৈয়দ মুনসিফ আলী's picture
‘রুনা কি আমাকে ভাবে রোজকার

সৈয়দ মুনসিফ আলী 36 সপ্তাহ 6 দিন আগে

‘রুনা কি আমাকে ভাবে রোজকার বিবিধের ভিড়ে?’

উত্তর না থাকার ফলে, আরো মর্মস্পর্শী



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline